জাতীয়সর্বশেষ

এলপি গ্যাস ব্যবসায়ী সমিতির ধর্মঘট প্রত্যাহার

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৮ জানুয়ারি, ২০২৬

এলপি গ্যাস ব‍্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সারা দেশে এলপিজি বিপণন ও সরবরাহে ঘোষিত অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে ছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে অংশ নেওয়ার পর সংগঠনের সভাপতি মো. সেলিম খান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান।

বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, সমিতি কমিশন বৃদ্ধির যে দাবি করেছে, সে দাবির বিষয়ে আমরা একমত হয়েছি। বাকি দাবিগুলো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

বুধবার রাতে সারা দেশে এলপিজি সরবরাহ ও বিক্রি বন্ধের ঘোষণা দেয় এলপি গ্যাস সমিতি। এর ফলে আজ (বৃহস্পতিবার) দিনব্যাপী দেশে এলপি গ্যাসের চরম সংকট দেখা দেয়।

সমিতির দাবিগুলো ছিল- সারা দেশে চলমান প্রশাসনিক অভিযান বন্ধ করা, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের চার্জ বৃদ্ধি করা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *