জাতীয়সর্বশেষ

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশী শান্তিরক্ষী নিহত, বাংলাদেশের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৪ ডিসেম্বর, ২০২৫

সুদানের আবেইতে ইউএন ঘাটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী সেনা নিহত ও ৮ জন আহত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সুদানের আবেইতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ শান্তিরক্ষী নিহত হয়েছেন। এতে আরও ৮ জন আহত। যুদ্ধ চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর সংঘটিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানিয়েছে।

আহতদের চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করছে সরকার ও দেশের জনগণ। তাদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের মাধ্যমে জাতিসংঘ কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া নিউইয়র্কে বাংলাদেশ মিশন জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে সুদানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষা কন্টিনজেন্টকে সর্বাত্মক সহায়তা দিতে সরকার কাজ করছে বলেও জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *