রাজনীতিসর্বশেষ

সুবিধাবঞ্চিতদের শীতার্তদের জন্য জামায়াত আমিরের উদ্যোগ

ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

০৩ জানুয়ারি, ২০২৬

দেশের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের পোশাক উপহার দিতে একটি উদ্যোগ নিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এই উদ্যোগের কথা প্রকাশ করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, ‘শীতে কাঁপছে সারা দেশ। আমাদের চারপাশে এমন অনেক প্রতিবেশী আছেন যারা পর্যাপ্ত শীতের পোশাকের অভাবে নিদারুণ কষ্টে দিন কাটাচ্ছেন। মহান আল্লাহ আমাদের যাদের সামর্থ্য দিয়েছেন, আমরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দিই, তবে লাখো মানুষের এবারের শীত কাটবে স্বস্তিতে ও হাসিমুখে। এই হাড় কাঁপানো শীতে আমি দেশের সব সামর্থ্যবান মানুষকে সঙ্গে নিয়ে একটি মানবিক উদ্যোগ গ্রহণ করতে চাই।

আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যদি প্রত্যেকে অন্তত একটি করে নতুন শীতের পোশাক আমাদের কোনো সুবিধাবঞ্চিত প্রতিবেশীকে উপহার দিই, তবে চারপাশের চিত্রটা বদলে যাবে। আর যাদের এই মুহূর্তে নতুন কাপড় কেনার সুযোগ নেই, তারা চাইলে নিজের ব্যবহৃত ভালো মানের অতিরিক্ত কাপড়টিও উপহার হিসেবে দিতে পারেন। অন্যের মাঝে উষ্ণতা ছড়িয়ে দেওয়ার যে সামর্থ্য আল্লাহ আমাদের দিয়েছেন, তা একটি পবিত্র আমানত।

তিনি বলেন, আমাদের সবার এই ছোট ছোট অংশগ্রহণে লাখো মানুষের মুখে হাসি ফুটবে এবং দেশ দেখবে এক মানবিক বাংলাদেশের প্রতিচ্ছবি। আসুন, আমরা হাতে হাত রেখে সারা দেশে ছড়িয়ে দিই উষ্ণতার আমানত।

আপনার এই মানবিক দায়িত্ব পালনের পর আমাদের ব্যক্তিগতভাবে আপনার অংশগ্রহণের কথা জানাতে পারেন। সারা দেশে এই উদ্যোগের মাধ্যমে কতজন মানুষের মুখে হাসি ফুটল, সেটি আমরা দেশবাসীকে জানিয়ে দেব। আল্লাহতায়ালা আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা কবুল করুন। আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *