জাতীয়সর্বশেষ

ভোটের গাড়ির প্রচারণা শুরু আজ

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি২৪ডটকম

২২ ডিসেম্বর,২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে ‘ভোটের গাড়ি’র প্রচারণা সোমবার বিকালে শুরু হচ্ছে ।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভিডিও বার্তার মাধ্যমে বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘ভোটের গাড়ি’র উদ্বোধন করবেন। সূত্র: বাসস

ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ভোটের গাড়ি দেশের ৬৪ জেলা ও তিন শতাধিক উপজেলা পরিভ্রমণ করবে।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *