কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট, ৪২ জন উদ্ধার

ছবি:সংগৃহীত
নিজস্ব সংবাদাতা
এনভিবিডি২৪ডটকম
১২ ডিসেম্বর, ২০২৫
ঢাকার কেরানীগঞ্জের বাবুবাজার ব্রিজ পার হয়ে কদমতলী এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। আজ শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের জ্যেষ্ঠ স্টাফ অফিসার শাহজাহান শিকদার জানান, আগুন নিয়ন্ত্রণে ১৪ ইউনিট কাজ করছে। এ পর্যন্ত মোট ৪২ জনকে উদ্ধার করে বিভিন্ন সিঁড়ি দিয়ে নিরাপদে নামিয়ে আনা হয়েছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের পরিদর্শক আনোয়ারুল ইসলাম এক খুদে বার্তায় জানান, জমেলা টাওয়ার নামে ১২তলা ওই ভবনের নিচতলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি তিনি।
তবে কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্তব্যরত কর্মকর্তা ফরহাদ হোসেন সকালে জানান, ভবনটি ৯তলা। সেখানে কাপড়ের, তারের গোডাউন ছিল।
জানা যায়, জাবালে নূর টাওয়ারটির আন্ডারগ্রাউন্ড নিচ তলা ও দোতলা মিলে ৪০ থেকে ৫০টি গার্মেন্টস ফ্যাক্টরির দোকান ও জুট ব্যবসায়ীদের কারখানা রয়েছে। ভবনের তিন তলা থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ভাড়া দেয়া হয়েছে । ভবনের সব মিলে ৫ হাজার লোকের বসবাস করছে।
ভবনের তিন তালার বাসিন্দা ইব্রাহিম জানায়, ভোর পাঁচটার দিকে তারা আগুনের তাপ ও দোয়ায় ঘুম ভেঙ্গে যায়। তাড়াহুড়ো করে নিচে নেমে আসেন। নিচতালায় দেখতে পান জুট কারখানায় আগুনে পুড়ে যাচ্ছে জুটের বস্তা। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ভবনের লোকজন তাড়াহুড়ো করে নিচে নেমে দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর নিচে ও সেতুর উপরে আশ্রয় নেন। বাসিন্দাদের মধ্যে অনেক আত্মসত্ত্বা গৃহিনী রয়েছে।
