আন্তর্জাতিকসর্বশেষ

ভেনেজুয়েলা উপকূলে ট্যাংকার জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

গভীর সমুদ্র দিয়ে যাচ্ছে কনটেইনারবাহী একটি জাহাজ -ফাইলছবি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১১ ডিসেম্বর, ২০২৫

ভেনেজুয়েলার উপকূল থেকে বিশালাকৃতির একটি ট্যাংকার জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (১০ ডিসেম্বর) সামাজিকমাধ্যম ট্রুথে এক পোস্টে এ ব্যাপারে জানান। সূত্র: আলজাজিরা

দেশটির সরকারের কয়েকজন কর্মকর্তাও বিষয়টি নিশ্চিত করেছেন। তারা বলেছেন, বুধবার বিকেলে ট্যাংকারটির নিয়ন্ত্রণ নেয় কোস্ট গার্ড। কিন্তু কোন জাহাজ জব্দ করা হয়েছে। এতে জ্বালানি ছিল নাকি, কোথা থেকে এটি এসেছিল বা যাচ্ছিল— তার বিস্তারিত কিছু জানাননি তারা।

ট্যাংকার জব্দের ব্যাপারে ট্রাম্প হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে বলেছেন, “আমরা এ মাত্র ভেনেজুয়েলা উপকূলে একটি ট্যাংকার জব্দ করেছি… বড় ট্যাংকার, খুবই বড়, জব্দকৃত ট্যাংকারের মধ্যে সবচেয়ে বড়।”

ট্যাংকার জব্দের পাশপাশি অন্য আরও কিছু ঘটছে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, “অন্যকিছুও হচ্ছে। আপনারা পরে এগুলো দেখতে পারবেন। এগুলো নিয়ে পরবর্তীতে আরও কিছু মানুষের সঙ্গে কথা হবে।”

এ ট্যাংকারে থাকা তেল যুক্তরাষ্ট্র নিজেদের কাছে রেখে দেবে বলেও জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি সামাজিকমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, নিষেধাজ্ঞায় থাকা ভেনেজুয়েলা এবং ইরানের জ্বালানি সরবরাহ করায় ট্যাংকারটি জব্দ করা হয়েছে। তার প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, সেনারা হেলিকপ্টারে করে ট্যাংকারটিতে নামছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *