জাতীয়সর্বশেষ

আজ ভোরে ঢাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
০৪ ডিসেম্বর, ২০২৫

রাজধানী ঢাকা ও এর আশপাশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.১। উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুর। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি

আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এ কম্পন অনুভূত হয়।

ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্যমতে, এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল টঙ্গী থেকে ৩৩ কিমি পূর্বে, নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে শিবপুর নামক স্থানে মাটির ৩০ কিলোমিটার গভীরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলেছে, ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

রাজধানী ঢাকার আগারগাঁওয়ে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে ভূমিকম্পটির উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

এর আগে, সোমবার (১ ডিসেম্বর) কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ মিনিটে কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *