আন্তর্জাতিকসর্বশেষ

নিজের তৈরি করা অজুহাতে যুদ্ধবিরতি লংঘণ করছে ইসরাইল: এরদোয়ান

বক্তব্য রাখছেন এরদোয়ান। ছবি: আনাদোলু

নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
0১ ডিসেম্বর, ২০২৫

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান বলেছেন, ইসরাইলের নানা উস্কানি সত্ত্বেও হামাস যুদ্ধবিরতি মেনে চলছে।

তিনি বলেন, ইসরা্‌ইল ‘অজুহাত তৈরি করে’ বারবার যুদ্ধবিরতি লংঘণ করে যাচ্ছে। এ ধরণের উস্কানির মুখে হামাস অত্যন্ত ধৈর্যের সঙ্গে যুদ্ধবিরতি মেনে চলছে।

শনিবার ইস্তাম্বুলে এক পুরস্কার বিতরনি অনুষ্ঠানে ভাষণদানকালে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, আন্তর্জাতিক মিডিয়া সংস্থাগুলো তাদের সহকর্মীদের হত্যার বিষয়টি ঠিকমতো তুলে ধরতে ব্যর্থ হয়েছে।অথচ গাজায় অন্তত ২৭০ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল।

তুর্কী প্রেসিডেন্ট বলেন, ইসরাইলি বাহিনী গাজার সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষার্থী, ৮৩০ জন শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারি এব ১৯৩ জন বিজ্ঞানি ও শিক্ষাবিদকে হত্যা করেছে।.

এ বিষয়গুলো অব্যাহতভাবে বিশ্বের সামনে তুলে ধরার তুরস্কের অঙ্গীকারের কথা উল্লেখ করে তিনি বলেন, জি২০ শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি এ বিষয়গুলো নিয়ে দক্ষিণ আফ্রিকার সঙ্গে আলোচনা করেছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান গণহত্যায় ইসরাইল প্রায় ৭০ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে। আহত হয়েছে এক লাখ ৭০ হাজার মানুষ।

তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্য এনসোশ্যালএ দেওয়া এক পোস্টে এরদোয়ান ফিলিস্তিনি আন্তর্জাতিক সংহতি দিবস ২৯ নভেম্বরের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শীতেএগিয়ে আসার প্রেক্ষাপটে তুরস্ক গাজায় মানবিক ত্রাণ সামগ্রী সরবরাহে কাজ করে যাচ্ছে। এরদোয়ান বলেন, যুদ্ধবিরতি বজায় রাখতে ওমানবিক ত্রাণসামগ্রি সরবরাহ এবং স্থায়ী শান্তি স্থাপনে তুরস্ক সম্ভাব্য সব কিছু করছে।

. ফিলিস্তিনি জনগণের শান্তি , ন্যায়বিচার ও আত্মনিয়ন্ত্রণ অধিকারের ওপর গুরুত্ব দিয়ে ২৯শে নভেম্বরকে ফিলিস্তিনি সংহতি দিবস পালন করা হয়। ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ ১৮১ নম্বর প্রস্তাবে এই দিবস ঘোষণা করা হয়। ফিলিস্তিনকে ইহুদী ও আরবদের মধ্যে বিভক্ত করার তিন দশক পরে দুই পক্ষের মধ্যে শান্তিনিস্পত্তির লক্ষ্যে এই প্রস্তাব পাস করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *