আন্তর্জাতিকবিনোদন

১২ ভারতীয় ক্রুসহ জ্বালানি জাহাজ জব্দ করল ইরান

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩০ নভেম্বর, ২০২৫

 ‘চোরাই জ্বালানি’ পরিবহণের অভিযোগে হরমুজ প্রণালীতে একটি জ্বালানীবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনারা। রোববার (৩০ নভেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমসূত্র: এএফপি

আফ্রিকার দেশ ইসোয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে ১৩ জন ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জন ভারতীয়। অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে জানা গেছে।

হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহণের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় বিপ্লবী গার্ড। বিশ্বের বেশিরভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহণ করা হয়।

ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলেছেন, “ইসোয়াতিনি পতাকাবাহী একটি জাহাজে করে ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহণ করা হচ্ছিল। জাহাজটি জব্দ করে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজে ১৩ জন ক্রু ছিলেন। তাদের একজন বাদে সবাই ভারতীয়। ওই ব্যক্তি দেশটির একটি প্রতিবেশী দেশের নাগরিক।”

এ মাসের শুরুতে গালফ অঞ্চল থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছিল ইরান। প্রথমে বিষয়টি নিয়ে কথা না বললেও পরবর্তী তা স্বীকার করে করে তেহরান।

তালারা নামের ওই জাহাজটি হরমুজ প্রণালী দিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে এটি পথ পরিবর্তন করে ইরানি সমুদ্রসীমায় প্রবেশ করে।

ওই জাহাজে ইরানের পেট্রোক্যামিকেল পণ্য ছিল। যেগুলো অবৈধভাবে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছিল। ইরানি বার্তাসংস্থা ফার্স জানায়, এই চোরাচালানের সঙ্গে একটি ইরানি কোম্পানি বা ব্যক্তি জড়িত ছিলেন।

তবে অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবস্থার অংশ হিসেবে তালারা জাহাজ জব্দ করা হয়নি বলে নিশ্চিত করে ইরান।

এরআগে গত বছর সিরিয়ায় ইরানের কনস্যুলেটে হামলার পর দখলদার ইসরাইলের একটি জাহাজ জব্দ করে বিপ্লবী গার্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *