খেলাসর্বশেষ

ম্যাচ ফিক্সিং: নিষিদ্ধ হচ্ছেন বিজয়, সৈকত সহ ৯ ক্রিকেটার

ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৯ নভেম্বর, ২০২

ফিক্সিং এর অভিযোগে বড় শাস্তি পেতে যাচ্ছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার। এ তালিকায় নাম রয়েছে এনামুলক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও আলাউদ্দিন বাবুর। তাদের বিরুদ্ধে গত বিপিএলে ফিক্সিং অভিযোগের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি। সেই সূত্রেই এবারের বিপিএলে নিলাম তালিকা থেকে তাদের নাম বাদ পড়েছে। সব মিলিয়ে বাংলাদেশের নয়জন ক্রিকেটার এ নিষেধাজ্ঞায় পড়ছেন।
গত আসরের বিপিএলের ফিক্সিং নিয়ে তদন্তে নামে বিসিবি। তিন সদস্যের সেই তদন্ত কমিটি দীর্ঘ তদন্ত শেষে বিসিবির কাছে ৯০০ পাতার রিপোর্ট দেয়। এই তদন্ত প্রক্রিয়া আরো নিখুঁত ও নির্ভুল করার জন্য বিসিবি দুর্নীতি দমন কমিশন ইউনিটের পরামর্শক হিসেবে অ্যালেক্স মার্শালের সহায়তা নিয়েছিল।‌ তদন্ত কমিটির পুরো ভলিউম পর্যালোচনা করে মার্শালের পরামর্শেই অভিযুক্তদের শাস্তি দেওয়া হচ্ছে। বিপিএলের নিলাম তালিকা থেকে এই অভিযুক্ত ক্রিকেটারদের বাদ দেওয়ার অর্থই হলো তাদের বিরুদ্ধে আনা অভিযোগের যথেষ্ট প্রমাণ পেয়েছে বিসিবি।
শুধু এই ৮ ক্রিকেটার নয়, ম্যাচ ফিক্সিং এর ন্যাক্কার জনক ঘটনায় জড়িত থাকায় আরো এক ডজন ক্রিকেটার শাস্তির আওতায় আসছেন, তদন্ত সংশ্লিষ্ট সূত্র এমন তথ্যই জানিয়েছে। অভিযুক্তদের এই তালিকায় শুধু ক্রিকেটার নন টিম ম্যানেজমেন্টের সদস্য এমনকি মিডিয়া ম্যানেজারের দায়িত্ব পালন করা কর্মকর্তারাও রয়েছেন।
আইসিসির নীতি অনুযায়ী বিসিবি ও ফিক্সিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *