আন্তর্জাতিকসর্বশেষ

সুদান এখন এক জীবন্ত দু:স্বপ্ন, অবিলম্বে যুদ্ধ বন্ধ কর: ই্‌ইউ

ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৬ নভেম্বর, ২০২৫

ইউরোপীয় ইউনিয়ন(ইইউ) মঙ্গলবার হুঁশিয়ার করে দিয়ে বলেছে, সুদান মানবিক বিপর্যয়ের মুখে রয়েছে। তারা অবাধে মানবিক সহায়তা প্রবেশ করার  সুযোগ প্রদান এবং অবিলম্বে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। সূত্র:আনাদোলু

সমতা সম্পর্কিত ইইউএর কমিশনার স্ট্রসবার্গ এবং ও দুর্যোগ ব্যবস্থাপণা সম্পর্কিত ভারপ্রাপ্ত কমিশনার হাদজা লাহবিব ইইউ পার্লামেন্টের পূর্ণাঙ্গ অধিবেশনে বলেন,  সুদান জুড়ে অনাহার, অপুষ্টি ও রোগব্যাধি দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। আর দেশটিতে আন্তর্জাতিক মানবিক আইনঅবিরামভাবে লংঘন করা হচ্ছে। 

লাহবিব বলেন, বিশেষকরে দারফুর ও কর্দোফান অঞ্চলের পরিস্থিতি চেয়ে ভয়াবহ। এ প্রসঙ্গে তিনি গত মাসে প্যারামিলিটারি র‌্যাপিড একশন ফোর্স (আএসএফ) যোদ্ধাদের  আলফাশার ও বারা শহরে নৃশংস হামলার কথা উল্লেখ করেন।.

তিনি বলেন, আল-ফাশারে হামলার সময় জাতিগত কারণে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। বিদ্রোহী সেনারা বাড়ি বাড়ি যেয়ে হামলা চালিয়ে মানুষদেরকে হত্যা করে। এ সময় কাউকে শহর ত্যাগ করতে দেওয়া হয়নি।

কমিশনার বলেন, আরএসএফ অব্যাহতভাবে মানবিক সাহায্য প্রেরণে বাধা সৃষ্টি করছে। এতে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয়ের সৃষ্টি হয়েছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানে সেনাবাহিনী ও বিদ্রোহী আরএসএফের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হওয়ার পর সেখানে  ১২০ জনের বেশি ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরফলে গাজার পর সুদান ত্রাণকর্মীদের জন্য বিশ্বের সবচেয়ে প্রাণঘাতি অঞ্চলে পরিণত হয়েছে।

জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তার অবস্থার সবশেষ হিসেবে সুদানে ২ কোটি ১০ লাখ মানুষ মারাত্মক খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। লাহবিব সতর্ক করে দেন যে, নানা আমলাতান্ত্রিক বাদার কারণে সেখানে মানবিক কার্যক্র্রম চালানো কঠিন হয়ে পড়েছে।

কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রে কার্যক্রমসহ সকল আগ্রহী মহল এবং তুরস্কের উদ্যোগকে আমরা বিবেচনায় রেখেছি।

সুদানের জনগণের জন্য তাদের দেশটি েএখন জীবন্ত দু:স্বপ্নের স্থানে পরিণত হয়েছে। দেশটিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয় ইইউর কাছে সবচেয়ে বড় অগ্রাধিকার পাচ্ছে।

গত দুই বছরের যুদ্ধে সুদানের লাখ লাখ মানুষ নিহত ও লাখ লাখ বাস্তচ্যূত হয়ে দু:সহ জীবনযাপন করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *