আন্তর্জাতিকসর্বশেষ

জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ায় ট্রাম্পের সমালোচনা করল জার্মানি

ট্রাম্পের সঙ্গে মের্জ। ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৪ নভেম্বর, ২০২৫

দক্ষিণ আফ্রিকায় সপ্তাহন্তে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনা করেছেন জার্মানির চ্যান্সেলার ফ্রেইডরিচ মের্জ। সূত্র: আনাদোলু

মের্জ  রোববার জোহানেসবার্গে সম্মেলনের এক ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বলেন, এই সম্মেলন থেকে দূরে থাকার মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে ভাল হয়েছে   বলে আমি মনে করি না।তবেএটি এমন একটি বিষয় যে ব্যাপারে আমেরিকান সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, তার ভাষায়, ‘বর্তমানে বিশ্বে একটা  পুণবিন্যাস চলছে এবং নতুন নতুন সংযোগ গড়ে উঠছে।

মের্জ বলেন, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামপাফোসা জি-২০ সম্মেলনের সমাপনি ভাষণ পর্যন্ত এই সম্মেলন পরিচালনা করেন। এ সম্মেলনে যুক্তরাষ্ট্রের কার্যকর কোন ভূমিকা দেখা যায়নি। রামফোসা ২০২৬ সালের সম্মেলনের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের কাছে এর সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন।

জার্মান চ্যান্সেলার বলেন,‘ এখানে অনেক ঘটনা ঘটেছে এবং দায়িত্ব হস্তাতরেরসময় কেবল আমেরিকার নামটা শোনা গেছে। দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ কৃষকদের হত্যা করার প্রমাণহীন অভিযোগ তুলে ট্রাম্প জোহানেন্সবার্গের জি-২০ সম্মেলনে যোগদান করা থেকে বিরত থাকেন।

মের্জ ইউক্রেন শান্তি পরিকল্পনার গোপন উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি সেই সঙ্গে মার্কিন পরিকল্পনার অংশ বিশেষের সমালোচনাও করেছেন।

তিনি বলেন, এই মুহুর্তে আমি মনে করছি যে, আমরা বৃহস্পতিবার একটি রাজনৈতিক সমাধানে পৌঁছুতে সক্ষত হবো। পারস্পারিক মতপার্থক্য রয়েছে। তবে কি হয়, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে।’     

জার্মান নেতা বলেন, তিনি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছেন যা বৃহস্পতিবার নাগাদ একটি সমাধান সম্ভব করতে পারে। তবে তিনি তার উদ্যোগের বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *