আন্তর্জাতিকসর্বশেষ

কর্দোফানে সুদানি সেনাবাহিনী-আরএসএফ যুদ্ধ, চরম দুর্ভোগে বাস্তচূতরা

কর্দোফানে যুদ্ধের ফাইল ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২৪ নভেম্বর, ২০২৫

সুদানের সেনাবাহিনী কর্দোফানের উত্তর ও পশ্চিমের বিভিন্ন ফ্র্রন্টে প্যারামিলিটারি রাপিড সাপোর্ট ফোর্স(আরএসএফ) এর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। ক্রমবর্ধমান সংঘাতের মুখে হাজার হাজার মানুষ সেখান থেকে বাস্তচ্যূত হয়েছেন। এতো বিপুল সংখ্যক উদ্বাস্তুর চাহিদা পূরণের ক্ষমতা ইউনিসেফের নেই বলে সংস্থাটি জানিয়েছে।

দোহা ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন রোববার জানায়. উত্তর কর্দোফানের রাজধানী আল-ওবায়েদের পশ্চিমে এবং পশ্চিম কর্দোফানের গুরুত্বপূর্ণ শহর বাবনৌসাতে যুদ্ধ চলছে। রাজ্যটির উত্তরের কয়েকটি শহরেও যুদ্ধ ছড়িয়ে পড়েছে।

সামরিক সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, বাবনৌসাতে যুদ্ধে আরএসএফ সেনা অবস্থানে হামলায় ড্রোন ও কামান ব্যবহার করছে।

হোয়াইট নিল স্টেটের জরুরী মানবিক সহায়তা সংস্থার প্রধান  মুয়াবিয়া মোহাম্মাদ তাদের রাজ্যে নতুন করে ১৬ হাজারের বেশি বাস্তচ্যত মানুষ এসে আশ্রয় নিয়েছেন। তারা উত্তর কর্দোফান ও দারফুর অঞ্চল থেকে এসেছেন।

তিনি বলেন, হোয়াইট নিল রাজ্যে বর্তমানে ২০ লাখ বাস্তচ্যূত অসামরিক লোকজন এসে আশ্রয় নিয়েছেন। যুদ্ধ বিস্তৃত হওয়ায় বাস্তচ্যূত মানুষের আগমন বাড়ছে।

সুদানে ইউনিসেফের প্রতিনিধি শেল্ডন ইয়েট বলেছেন, উত্তর দারফুরের রাজধানী আল-ফাশার থেকে আসা উদ্বাস্তুদের জরুরী চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত সাহায্য সামগ্রি তাদের কাছে নেই।গতমাসে আরেএসএফ অঞ্চলটি দখল করে নিলে এই উদ্বাস্তুর ঢল নামে।

২০২৩ সালের এপ্রিলে সুদান সেনাবাহিনী ও আরএসএফ যোদ্ধাদের মধ্যে ক্ষমতার লড়াই ছড়িয়ে পড়ে। সোনাসহ মূল্যবান খনিজ সম্পদ লুটতে এই লড়াইয়ে ইন্ধন দিচ্ছে বিভিন্ন দেশ। সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *