আন্তর্জাতিকসর্বশেষ

ভয়াবহ অগ্নিকান্ডে ব্রাজিলে কপ-৩০ সম্মেলন বিঘ্নিত

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

২১ নভেম্বর, ২০২৫

কর্মকর্তারা জানান, অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি। ব্রাজিলের বেলেম শহরে জাতিসংঘ পরিচালিত ‘ব্লু জোন’ এলাকায় এই আগুন ছড়িয়ে পড়ে বৃহস্পতিবার। এর ফলে কপ৩০ সম্মেলনকে অংশগ্রহণকারীদের সরিয়ে নেওয়া হয়। সূত্র: আনাদোলু

অংশগ্রহণকারীদের সরিয়ে নেওয়া হয়। সূত্র: আনাদোলু   

কপ৩০ সম্মেলন কেন্দ্রের প্যাভিলিয়নের ভেতরে এই অগ্নিকান্ড ঘটে। বিশ্ব জলবায়ু নিয়ে আলোচনা উপলক্ষে সেখানে ৫০ হাজারেরও বেশি কূটনীতিক ও সাংবাদিক এবং আন্দোলনকারী সমবেত হয়েছিলেন। তাদেরকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়া  হয়েছে।

স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে জাতিসংঘ পরিচালিত ‘ব্লু জোন’এর একটি তাঁবুতে আগুনের সূত্রপাত  হয়। এই অঞ্চলে বাড়িগুলো জাতীয় প্যাভিলিয়ন আলোচনার কক্ষ রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজনকে আগুনে  শিখা ও ধুঁয়া থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার দৃশ্য প্রকাশিত হয়। এ সময় জরুরী ভিত্তিতে লোকজনকে উদ্ধার করতে  নিরাপত্তা বাহিনীকে তলব করা হয়। জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এর মাত্র কয়েক মিনিট আগে বক্তব্য রাখেন।মারাত্মক আগুন ছাদ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং কাছাকিাছি অবকাঠামো পর্যন্ত ছড়িয়ে পড়ে। 

কাছে থাকা স্টেশন থেকে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাজিলের পর্যটনমন্ত্রী সেলসো সাবিনো নিশ্চিত করেছেন যে, এই অগ্নিকান্ডে কেউ আহত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *