আন্তর্জাতিকসর্বশেষ

গাজা সম্পর্কিত জাতিসংঘ প্রস্তাব ফিলিস্তিন প্রশ্নে আন্তর্জাতিক সিদ্ধান্তের পরিপন্থী: রাশিয়া

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

১৯ নভেম্বর, ২০২৫

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘে গাজা সম্পর্কিত যে প্রস্তাব পাস হয়েছে তা ‘১৯৬৭ সালের সীমানার মধ্যে ভৌগলিকভাবে সংযুক্ত অঞ্চল নিয়ে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার’ গৃহীত সিদ্ধান্তের পরিপন্থী। সূত্র: আনাদোলু

মঙ্গলবার রাশিয়া জানায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা সম্পর্কিত যুক্তরাষ্ট্রের যে খসড়া প্রস্তাব অনুমোদন করা হয়েছে তা একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আন্তর্জাতিক আইনগত সিদ্ধান্তের পরিপন্থী।

গাজার শাসন ব্যবস্থা তদারকি করতে একটি অন্তবর্তীকালীন শান্তি বোর্ড প্রতিষ্ঠা এবং একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী (আইএসএফ) গঠন করার কর্তৃত্ব প্রদান সম্পর্কিত একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

নিরাপত্তা পরিষদে ১৩ ভোটে পাস হয়। চীন ও রাশিয়া ভোটদানে বিরত থাকে।

২০২৩ সালের অক্টোবরমাস থেকে ইসরাইল গাজায় বেপরোয়া হামলা ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। এতে প্রায় সাড়ে ৬৯ হাজার ফিলিস্তিনি নিহত ও এক লাখ ৭০ হাজার ৩০০ আহত হয়েছেন। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু। এসব হামলায় গাজা একটি ধ্বংস্তুপে পরিণত হয়েছে।

ভোট দানে বিরত থাকার সিদ্ধান্তের ব্যাপারে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, প্রস্তাবটিতে নিরাপত্তা পরিষদের ‘শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয় বিশেষ অধিকার’ মঞ্জুর করা হয়নি।

রাশিয়ার প্রেসবিজ্ঞপ্তিতে যুক্তি দেখান হয়েছে যে, এই প্রস্তাব ‘জেরুসালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমানার মধ্যে ভৌগলিকভাবে সংযুক্ত এলাকাগুলো নিয়ে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠ্ করা যা ইসরাইলের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান করার সাধারণভাবে স্বীকৃত আন্তর্জাতিক আইনগত সিদ্ধান্তের পরিপন্থী ।’

ফিলিস্তিনি কর্তৃপক্ষ(পিএ) এবংআরব ও মুসলিম দেশগুলো প্রস্তাবটি সমর্থন করায় রাশিয়া সোমবার ভোটদানে বিরত ছিল। রাশিয়ার বিবৃতিতে আরও বলা হয়, গাজায় ফের সহিংসতা ও হামলা শুরু এড়াতে তারা ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত গ্রহন করেন।

রাশিয়ার প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি সংক্রান্ত খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র যদি বার বার ভেটো ক্ষমতা প্রয়োগ না করতো তাহলে গাজার যুদ্ধ অনেক আগেই বন্ধ করা সম্ভব হতো। গত দুই বছরে এমন প্রস্তাবে যুক্তরাষ্ট্র ৬ বার ভেটো প্রযোগ করেছে।

এরআগে জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজাইয়া মস্কো অবস্থানের ব্যাখ্যা দিয়ে বলেন, পরিকল্পনাটিতে ফিলিস্তিনিদের অংশগ্রহণকে উপেক্ষা করা হয়েছে।

ভোটের পর তিনি নিরাপত্তা পরিষদকে বলেন,খসড়া প্রস্তাবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর করার সময়সীমা সম্পর্কে কোন সুস্পষ্টভাবে কিছু  বলা হয়নি তেমনিভাবে পিস বোর্ড ও আন্তর্জাতিকি স্থিতিশীলতা বাহিনীর ব্যাপারেও কিছু বলা হয়নি। এরা রামাল্লাহর মতামত ছাড়াই সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *