জাতীয়সর্বশেষ

এবার জাতীয় নির্বাচনে রের্কড সংখ্যক তরুণ ভোট দেবে : প্রধান উপদষ্টো

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৮ নভেম্বর, ২০২৫

অর্ন্তর্বতীকালীন সরকাররে প্রধান উপদষ্টো ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রের্কড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে। গত স্বৈরশাসনের অধীনে অনুষ্ঠিত কারচুপির নির্বাচনে ভোট দিতে না পারা রেকর্ড সংখ্যক তরুণ এবার তাদের প্রথম ভোট দিতে পারবে।’

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাষ্ট্রীয় অথিতি ভবন যমুনায় নেদারল্যান্ডেসের আর্ন্তজাতিক সহযোগিতা বিষয়ক ভাইস মিনিষ্টার প্যাস্কেল গ্রোটেনহুইস সৌজন্য সাক্ষাৎ করতে এলে তাকে তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, ‘এটি আমাদের সবার জন্য একটি ঐতিহাসিক মুর্হূত।গণঅভূত্থানের সময় যারা ঢাকা এবং অন্যান্য শহরের দেয়াল গ্রাফিতি ও চিত্রকর্মে ভরে তুলেছিল, তুলছেলি, সেই তরুণরা এখন ভোট দিতে আসবে।’

তিনি জানান, তার সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য এবং উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ।

বৈঠকে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে না পারার কারণ ব্যাখ্যা করে প্রধান উপদষ্টো বলেন, ‘আওয়ামী লীগের র্কাযক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং নির্বাচন কমিশন তাদের নিবন্ধন স্থগিত করেছে। এই কারণে আওয়ামী লীগ আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না।’

সাক্ষাৎকালে তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন। তারা কৃষি, বানিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং যুব উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হন।

ডাচ ভাইস মিনিষ্টার প্যাস্কেল গ্রোটেনহুইস বাংলাদশেরে নির্বাচন প্রস্ততির প্রশংসা করেছেন।নিজস্ব প্রতিবেদক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *