শেখ হাসিনার ফাঁসির রায়ে ভারতের প্রতিক্রিয়া
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৭ নভেম্বর, ২০২৫
জুলাই গণ-অভ্যুত্থানরে সময় সংঘটতি মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আর্ন্তজাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণার প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। সূত্র:এনডিটিভি ও আল-জাজিরা
আজ সোমবার আিইসিটিতে হাসিনার মৃত্যুদন্ডের রায় ঘোষণা করা হয়েছে। রায় ঘোষণার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। তবে দন্ডিত অপরাধী শেখ হাসিনা ফেরত দেওয়ার বাংলাদেশের আহ্বানের ব্যাপারে কোন কিছু বলা হয়নি ওই বিবৃতিতে।
বিবৃতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, ‘তাদের নির্বাসনে থাকা শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদন্ডের রায় ভারতের নজরে এসেছে এবং বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আমরা সর্বদা সকল অংশিদারদের সঙ্গে গঠনমূলকভাবে ৈএই লক্ষ্যে কাজ করবো।’ তবে ভারতের এই বিবৃতিতে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে হস্তান্তর করার বাংলাদেশ সরকারের আহ্বানের কোন জবাব দেওয়া হয়নি।
‘ভারত হাসিনাকে ফেরত দেবে না’
ভারতরে জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির এশীয় স্টাডিহ বিভাগেরবিশেষজ্ঞ অধ্যাপক শ্রীরাধা দত্ত কাতারভত্তিকি সংবাদমাধ্যম আল-জাজিরাকে বলেছেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায় ছিল প্রত্যাশতি। তবে তার মতে, ভারত কোনো অবস্থাতেই তাকে প্রর্ত্যপণ করবে না।
আল-জাজিরায় প্রকাশতি সাক্ষাৎকারে শ্রীরাধা দত্ত বলেন, ভারত তাকে (শেখ হাসিনা) কোনো মতেই হস্তান্তর করবে না। গত দেড় বছরে ভারত–বাংলাদশে সর্ম্পক টালমাটাল অবস্থায় ছিল এবং অনেক সময় তা ভঙ্গুর র্পযায়ে পৌঁছায়।
তিনি আরও মনে করেন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডও প্রত্যাশতি ছিল। শ্রীরাধা দত্তের ভাষ্য, আর্ন্তজাতকি মানবাধকিার র্পযবক্ষেকরাও একমত যে বাংলাদেশের ট্রাইব্যুনালরে র্কাযক্রম দশেরে প্রচলতি আইন অনুযায়ীই পরচিালতি হয়েছে।

