বিএনপি নেতাদের মিথ্যাচারকে রাজনৈতিক দেউলিয়াত্ব বলল শিবির
নিজস্ক প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
১৬ নভেম্বর,২০২৫
আওয়ামী সন্ত্রাসীদরে দায়মুক্তি দিতে ছাত্রশবিরি নিয়ে বিএনপি নেতাদের মিথ্যাচার রাজনৈতিক দেউলিয়াত্বের নামান্তর। এমন দায় চাপানোর রাজনীতির তীব্র নন্দিা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদশে ইসলামী ছাত্রশবিরি।
গত শনিবার (১৫ নভম্বের) এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয়সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এ প্রতবিাদ জানান।
বিবৃতিতে নেতারা বলেন, এনসিপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপকারী মুন্না শাহবাগ থানা ছাত্রশবিরিরে র্কমী দাবি করে দৈনিক আমার দেশ পত্রিকার আদলে একটি ভুয়া ফটোর্কাড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভুয়া ফটো কার্ডের ওপর ভিত্তি করে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব হাববিুর রহমান হাববি, বিএনপির যুগ্ম মহাসচবি শহীদ উদ্দনি চৌধুরী এ্যানি এবং বিএনপির নেত্রী নিলুফার চৌধুরী মনিসহ একাধিক নেতা বক্তব্য দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। ভুয়া ফটোকার্ডের ওপর ভিত্তি করে ছাত্রশবিরিকে জড়িয়ে এমন মিথ্যাচার রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
তারা আরও বলেন, সারা দেশে মিছিল ও ঢাকায় অবস্থান র্কমসূচরি মাধ্যমে নিষিদ্ধ ঘেষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন প্রতহিত করতে রাজপথে সক্রিয় ছিল ছাত্রশিবির। কিন্তু আওয়ামী এজেণ্ডা বাস্তবায়ন করতে ‘আ. লীগ দিল্লি থেকে লকডাউন দিয়েছে বাংলাদেশে। শবিরি সেটা পালন করছে, অনকে জায়গায় বাসে পট্রেোল বোমা মারছে, সেখানেও ধরা পড়ছে শবিরি’ –এমন উদ্ভট বক্তব্য প্রদান করেছেন সাবেক ছাত্রলীগ ও র্বতমান হাবিবুর রহমান হাবিব। ইতোপূর্বেও বিএনপি নেত্রী নিলূফার চৌধুরী মনি আদালতের রায় থাকার পরও ‘আবরার ফাহাদকে মেরেছে শিবির বাহিনী’ –এমন মিথ্যা বক্তব্য প্রদান করেন। নিজেদের নিজস্ব কোন বয়ান না থাকায় বারবার ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচার বিএনপির নেতাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমান বহন করছে।
শিবির নেতারা বলেন, ইতোমধ্যে বিএনপির কর্মকাণ্ডের মাঝে আওয়ামী লীগের পুণর্বাসনের চেষ্টা দেশবাসি প্রত্যক্ষ করেছে। কিছুদিন আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ‘যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা তাদের সকল মামলা তুলে নেবো,’ বক্তব্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করেছেন। এর পাশাপাশি দেশজুড়ে চাঁদাবাজি,দখল, খুন. ধর্ষণ, টেণ্ডারবাজি, মামলা বানিজ্য
বিএনপি নেতাদের নিত্যদিনের ঘটনা। নিজেদের অপকর্ম আড়াল করতে বিএনপির কেন্দ্রীয় নেতারা প্রতিনিয়ত ফ্যাসিবাদিী কায়দায় ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা ন্যারেটিভ তৈরির চেষ্টা করছেন।

