গুড়িয়ে দেওয়া হল দিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন উমরের বাড়ি
এনভিবিডি24ডটকম

নিউজ ডেস্ক
১৫ নভেম্বর, ২০২৫
ভারতের রাজধানী দিল্লির লাল কিল্লার কাছে বিস্ফোরণের ঘটনায় গাড়ি চালক উমর নবীর বাড়িটি গুড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় তার বাড়ি। দিল্লির বিস্ফোরণের ঘটনায় তাকে সন্দেহ করছে ভারতের নিরাপত্তা বাহিনী। সূত্র: দ্য হিন্দু
দিল্লির বিস্ফোরণ মামলার তদন্ত চলার মধ্যে কাশ্মীর, হরিয়ানা, দিল্লিা এবং উত্তর প্রদেশের একাধকি সংস্থা তদন্তে মাঠে কাজ করছে। গত বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের মেডিকেল কলেজের একজন অধ্যাপক এবং একজন ছাত্রসহ আরও দুজনকে উত্তর প্রদেশ থেকে আটক করা হয়েছে।
ভারতের কেন্দ্রীয় সরকার ফরিদাবাদেরর আল-ফালাহ ইউনিভার্সিটির সব নথিপত্রের ফরেনসিক পরীক্ষার নির্দেশ দিয়েছে। নরেন্দ্র মোদির মুসলিম বিদ্বেষী চরম হিন্দুত্ববাদী সরকার দাবি করছে, দিল্লির বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন কয়েকজন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বা কাজ করেন।
দিল্লির পুলিশ বলছে, লাল কেল্লার কাছে বিস্ফোরিত গাড়টিরি চালক উমর নবীর শেষ কয়েক ঘণ্টার গতিবিধি র্পযবক্ষেণ করেছে। ৫০টিরও বেশি সিসিটিভি ফুটেজ ব্যবহার করে তার গতিবিধি সনাক্ত করা হয়েছে। ওই বিস্ফোরণের ঘটনায় ১৩ নিহত হয়েছেন। উত্তর প্রদেশসহ ভারতের বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য এমনকি কেন্দ্রের মোদি সরকারও নানা অজুহাতে মুসলমিদরে বাড়ঘির গুড়িয়ে দেয়। ফিলিস্তিনের দখলদার ইসরাইলের অনুকরণে ভারতের সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে ভারতের হিন্দুত্ববাদী সরকার সংখ্যালঘু মুসলিমদের ওপর অত্যাচারের স্টিমরুলার চালিয়ে যাচ্ছে। এরআগে কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনায় সন্দহেভাজন মুসলিমদের বাড়িঘর গুড়িয়ে দিয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার।
