১০১১টি মনোয়নপত্র বিক্রি করেছে এনসিপি, টার্গেট ৩০০০

নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
১৫ নভেম্বর, ২০২৫
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়নপত্র বিক্রি শুরু করেছে জাতীয় নাগরকি র্পাটি (এনসপি। গত আট দিনে তারা এক হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি করেছে। মনোনয়নপত্র বিতরণের পূর্বঘোষিত সময় শেষ হলেও তা আরও সাত দিন বাড়ানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত দলটি তাদের মনোনয়নপত্র বিতরণ করবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় র্কাযালয়ে এক সংবাদ সম্মলেনে এসব তথ্য জানান এনসপিরি মুখ্য সমন্বয়ক এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী।
এ সময় তিনি জানান, তাদের তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা রয়েছে। এনসপিরি মুখ্য সমন্বয়ক বলনে, ‘আগামী কয়েক দিনে আমরা এই লক্ষ্যমাত্রা ইনশা আল্লাহ ছুঁতে পারব।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলনে, ‘আমরা জনগণরে জনপ্রতিনিধিদিরে সংসদে পাঠানোর জন্য দলীয় মনোনয়নপত্র ছেড়েছিলাম। ইতোমধ্যে ১ হাজার ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। আমরা মানুষরে কাছ থেকে ভাল সাড়া পেয়েছি। চিকিৎসক, আইনজীবী, অন্যান্য পেশাজীবী থেোক ব্যবসায়ী, আলোম-ওলামা, শিক্ষক-সব জায়গা থেকে আমরা আবেদন পাচ্ছি। জনগণের উদ্দীপনা ও আগ্রহ দেখে আমরা এই সময়সীমা আরও বাড়িয়েছি।
এনসিপির কেন্দ্রীয়নির্বাচন পরিচালনা কমিটির প্রধান জানান, বাংলামোটরের রুপায়ণ ট্রেড সেন্টারের দ্বিতীয় তলায় এনসিপির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।
এর আগে ৬ নভম্বের সন্ধ্যায় দলীয় র্কাযালয়ে এক সংবাদ সম্মলেনে এনসিপির মনোনয়নপত্র বিতরণ প্রক্রিয়া উদ্বোধন করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য ১০ হাজার টাকা। তবে জুলাই যোদ্ধা এবং স্বল্প আয়ের ব্যাক্তিদের জন্য মনোনয়নপত্রের দাম ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
