আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৫ হাজারের বেশি ফ্লাইট বাতিল, যাত্রায় দেরি

ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো বিমানবন্দরে বাতিল হওয়া ফ্লাইটের তালিকায় রয়েছে। ছবি: বিবিসি
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৮ নভেম্বর, ২০২৫
যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রুটে পাঁচ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেরিতে ছেড়েছে।ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘœ ঘটেছে। সরকারি কর্মী-সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো গতকাল শুক্রবার কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে। সূত্র: বিবিসি ও এএফপি
বিবিসি জানায়, ওয়াশিংটনের রেগান বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে ২৪০ মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে। যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী সিন ডেফি বলেছেন, কেবল ৪ শতাংশ ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে ১০ শতাংশ ফ্লাইট বাতিল হতে পারে।
আমেরিকান, সাউথওয়েস্ট ও ডেলটার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতি দিয়ে জানিয়েছে, তারা যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত ও বিনা মূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছে। ৪০টি প্রধান বিমানবন্দরে ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। এর মধ্যে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে।
এএফপির খবর বলছে, যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী সিন ডেফি গতকাল বলেছেন, সরকার শাটডাউন বন্ধ না করলে তিনি ২০ শতাংশ ফ্লাইট কমিয়ে দিতে পারেন। শাটডাউনে বিমান চলাচল নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে গতকাল আটলান্টা, সান ফ্রান্সিসকো, হিউস্টন, ওয়াশিংটন ডিসি, নিউয়র্কসহ ১০টি বিমানবন্দরে শত শত ফ্লাইট দেরিতে ছাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *