জাতীয়সর্বশেষ

সারাদেশ

ফেনিতে গোয়ালঘরে মিলল ভারতীয় চোরাচালানের পণ্য, পালালেন যুবদল নেতা

যুবদল নেতার বাড়ির গোয়ালঘরে পাওয়া গেল ভারতীয় চোরাচালানের পণ্য। ছবি: সংগৃহীত
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০৭ নভেম্বর, ২০২৫
ফেনীর পরশুরামে কাজী রবিউল হোসেন জিহাদ নামে এক যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় চোরাচালানের পণ্য উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান যুবদলের ওই নেতা।
শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম এসব তথ্য নিশ্চিত করেন।

অভিযুক্ত জিহাদ উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামের কাজী জামাল উদ্দিনের ছেলে। তিনি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহŸায়ক।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরশুরামের চিথলিয়া ইউনিয়নের পাগলীরকুল গ্রামে জিহাদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় বাড়ির গোয়ালঘর থেকে বস্তা ভর্তি ভারতীয় থ্রি-পিসসহ চোরাচালানের পণ্য উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জিহাদ বাড়ি থেকে পালিয়ে যান।
পরশুরাম উপজেলা যুবদলের আহŸায়ক শামসুল আলম শাকিল বলেন, যুবদলের কেউ চোরাচালানের সঙ্গে জড়িত থাকলে তদন্তের পর তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চোরাচালান নিয়ে আসায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *