জাতীয়সর্বশেষ

জাতীয়

বাসে তরুণীর অশোভন পোশাক নিয়ে মন্তব্যে মারামারি, সংশ্লিষ্ট যাত্রী গ্রেফতার

বাসের মধ্যে পোশাক নিয়ে মন্তব্যে তরুণী ও যাত্রীর মারামারি। ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
০১ নভেম্বর, ২০২৫
রাজধানীর মোহাম্মদপুরে বাসে এই ঘটনা ঘটে ২৭ অক্টোবর। ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বলে বলা হয়েছে। তরুণী ও ওই ব্যক্তির কথা কাটাকাটি ও মারামারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার তিনদিন পর ওই যাত্রীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। সংশ্লিষ্ট ওই ব্যক্তির নাম নিজাম উদ্দিন (৪৫)। তিনি ওই বাসের হেলপার বলে জানিয়েছে র‌্যাব-৪।
শুক্রবার (৩১ অক্টোবর) রাতে র‌্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান, মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি বলেন, তরুণীর সঙ্গে লোকটির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তিকে গ্রেফতার করতে র‌্যাব-৪ এর একটি দল অভিযান শুরু করে। নিজাম উদ্দিনকে শনাক্ত গ্রেফতারের পর মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়েছে।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক বলেন, নিজাম উদ্দিন ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের হেলপার।
ফেসবুকে ঘটনার ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাসে এক তরুণী তার পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ সামনে আসনে বসা ব্যক্তির দিকে তেড়ে যান। ক্ষুব্ধ প্রশ্ন করেন, আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী? পরিস্থিতি উত্তপ্ত হওয়ার এক পর্যায়ে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন।
ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও লোকটিকে জুতা পেটা করেন।
ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। কেউ তরুণীর সাহসের প্রশংসা করেন। অন্যরা তার অশোভন পোশাক পরার সমালোচনা এবং এর প্রতিবাদকারী ব্যক্তির সাহসী ভুমিকারও প্রশংস করেছেন।

জানা গেছে, রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে নিজাম উদ্দিন তরুণীর দিকে তাকিয়ে তার পোশাক নিয়ে অমর্যাদাকর মন্তব্য করেন। এরপর তার মন্তব্যের প্রতিবাদ জানাতে ওই তরুণী ছিট থেকে উঠে নিজাম উদ্দিন তার সঙ্গে বাকবিতÐায় জড়িয়ে পড়েন। যা উভয়ের মধ্যে মারামারির পর্যায়ে গড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *