আন্তর্জাতিকসর্বশেষ

আন্তর্জাতিক

মার্কিন আগ্রাসনের আশংকা, রাশিয়া চীন ওইরানের সাহায্য চান মাদুরো

ভেনেজুয়েলা উপকুলের কাছে মার্কিন যুদ্ধজাহাজ
নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
০১ নভেম্বর, ২০২৫
দক্ষিণ আমেরিকার খনিজ সম্পদে সমৃদ্ধ দেশ ভেনেজুয়েলা মার্কিন আগ্রাসনের পরবর্তী টার্গেট হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এমন পরিস্থিতিতে দেশটি তার দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার চেষ্টা করছে। দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই জন্য রাশিয়া, চীন ও ইরানের কাছে সামরিক সহায়তা চেয়েছেন । সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্র দৃশ্যত ভেনেজুয়েলায় হামলা চালানোর বিষয়টি সামনে রেখে ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি ব্যাপক বৃদ্ধি করেছে। এই প্রেক্ষাপটে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের হামলার পরবর্তী টার্গেট বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটন পোস্টের রিপোর্র্টে এই সম্পর্কিত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ কয়েকটি নথির তথ্য তুলে ধরা হয়েছে।।
রিপোর্টে বলা হয়েছে, মার্কিন হামলা থেকে দেশকে রক্ষায় মাদুরো রাডার ব্যবস্থা, যুদ্ধবিমান মেরামত এবং সম্ভাব্য ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য দেশ তিনটির কাছে সহায়তা চেয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো একটি চিঠিতে এসব অনুরোধ জানান মাদুরো। এই চিঠিটি মাদুরোর এক সিনিয়র সহকারী মস্কো সফরের সময় পুতিনের কাছে হস্তান্তর করেন।
এছাড়া চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছেও মাদুরো একটি চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি যুক্তরাষ্ট্র–ভেনেজুয়েলা উত্তেজনার প্রেক্ষিতে “বিস্তৃত সামরিক সহযোগিতা” চেয়েছেন।
ওয়াশিংটন পোস্টের বিপোর্টে আরও বলা হয়, মাদুরো চীনা কোম্পানিগুলোর তৈরি রাডার শনাক্তকরণ ব্যবস্থার উৎপাদন দ্রæত শেষ করার আহŸান জানিয়েছেন, যাতে ভেনেজুয়েলার প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা যায়।
যুক্তরাষ্ট্রের ওই নথিতে আরও বলা হয়েছে, মাদুরো তার চিঠিতে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের “আগ্রাসন” নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এটি কেবল ভেনেজুয়েলার বিরুদ্ধে নয়, বরং “চীনের মতো মতাদর্শ রয়েছে এমন দেশগুলোর বিরুদ্ধেও”।
নথিগুলোতে উল্লেখ করা হয়, ভেনেজুয়েলার পরিবহনমন্ত্রী রামন সেলেস্তিনো ভেলাসকেজ স¤প্রতি ইরান থেকে সামরিক সরঞ্জাম ও ড্রোনের একটি চালান এনেছেন এবং শিগগিরই তিনি দেশটি সফরে যাবেন।
এছাড়া এক ইরানি কর্মকর্তাকে তিনি জানান, ভেনেজুয়েলা “প্যাসিভ ডিটেকশন ইকুইপমেন্ট”, “জিপিএস স্ক্র্যাম্বলার” এবং “কমপক্ষে এক হাজার কিলোমিটার পরিসরের ড্রোন” চায়।
মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণ করেন এবং ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সা¤প্রতিক ক্রমবর্ধমান সামরিক উপস্থিতি তার জন্য ক্ষমতা গ্রহণের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে।
ওয়াশিংটনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা মাদক পাচারবিরোধী অভিযানের অংশ হিসেবে ভেনেজুয়েলা উপক‚ল থেকে অন্তত এক ডজন নৌযানে হামলা চালিয়েছে এবং এতে অন্তত ৬১ জন নিহত হয়েছে। তবে এই মাদক পাচারের অভিযোগের কোনো প্রমাণ যুক্তরাষ্ট্রের কাছে। ভেনেজুয়েলার কাছে মার্কিন সামরিক উপস্থিতির ব্যাপারে মাদুরোর অভিযোগগুলোর্ অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
এর আগে অক্টোবরের শুরুর দিকে ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক ফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের বাড়তি সামরিক কার্যক্রম নিয়ে “গুরুতর উদ্বেগে” রয়েছে মস্কো ।
এরপর গত বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রাশিয়া ভেনেজুয়েলার সার্বভৌমত্বকে “সম্মান করে” এবং বিষয়টি আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যেই সমাধান হওয়া উচিত।
পুতিনকে লেখা চিঠিতে মাদুরো বলেন, রাশিয়ার সহায়তায় ভেনেজুয়েলার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে চ্য়া তার দেশ । ভেনেজুয়েলা যেসব সামরিক সাহায্য রাশিয়ার কাছ থেকে পেতে চায় তার মধ্যে রয়েছে সুখোই এসইউ-২০এমকে২ যুদ্ধবিমানের উন্নয়ন, আটটি ইঞ্জিন ও পাঁচটি রাডার মেরামত, ১৪ সেট রুশ ক্ষেপণাস্ত্র সংগ্রহ এবং “লজিস্টিক সহায়তা”।
মার্কিন নথি অনুসারে, মাদুরো জোর দিয়ে বলেন, রুশ সুখোই যুদ্ধবিমানগুলো ভেনেজুয়েলার “সবচেয়ে কার্যকর প্রতিরোধক শক্তি”। তিনি তিন বছরের জন্য রোস্তেকের মাধ্যমে একটি মধ্যম মেয়াদি অর্থায়ন পরিকল্পনাও প্রস্তাব করেন, যদিও নির্দিষ্ট অর্থের পরিমাণ সেখানে উল্লেখ করা হয়নি।
বিশেষজ্ঞদের মতে, ভেনেজুয়েলার অস্ত্রভান্ডারের বড় অংশই পুরোনো ও অচল। সাবেক এক ভেনেজুয়েলান সেনা কর্মকর্তা জানান, ২০১৮ সাল নাগাদ রাশিয়ার তৈরি সুখোই বিমানের মধ্যে পাঁচটিরও কম সচল ছিল।
তিনি আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের সময় রুশ হেলিকপ্টার ও ক্ষেপণাস্ত্র কেনা হয়েছিল, কিন্তু সেগুলোর বেশিরভাগই এখন অকার্যকর। তার ভাষায়, “শ্যাভেজ কিনেছিলেন, কিংবা রাশিয়া বিক্রি করেছিল, কিন্তু সেগুলো আসলে ছিল পুরোপুরি স্ক্র্যাপ।”
তারপরও চলতি মাসে মাদুরো দাবি করেছেন, দেশজুড়ে রাশিয়ার তৈরি ৫ হাজার ইগলা-এস পোর্টেবল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *