জাতীয়সর্বশেষ

জাতীয়

গণভোট নির্বাচনের আগে না পরে এখনো জানা যায়নি: নির্বাচন কমিশনার

ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ডটকম
৩১ অক্টোবর, ২০২৫
নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম বলেছেন, ‘গণভোটের বিষয়টি এখনো নির্বাচন কমিশনের নজরে আসে নাই। গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে, বিষয়টি নিয়ে সরকার কীভাবে প্রস্ততি নিচ্ছে সেটি আমাদের কাছে এখনো পৌঁছায়নি। এ বিষয়ে সিদ্ধান্ত হলে আপনারা জানতে পারবেন।’
শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে পটুয়াখালী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জাতীয় নির্বাচন নিয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘আগামী ফেব্রæয়ারিতে রমজান মাসের আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচনের কর্মপরিকল্পনা ইতিমধ্যে প্রকাশ করেছি। নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম ভাগে আমরা ঘোষণা করব।’
পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ রাজনৈতিক বিষয়। রাজনৈতিক সিদ্ধান্ত কী আসে, তার অপেক্ষায় আছি। আশা করছি আপনাদের মিডিয়ার সহযোগিতায় আগামী ফেব্রæয়ারিতে আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিতে পারব। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *