আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলের বন্দিশালায় ফিলিস্তিনি আমেরিকান বালকের দু:সহ জীবন

নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
২২ অক্টোবর, ২০২৫

ডিফেন্স ফর চিল্ড্রেন ইন্টারন্যাশনাল-প্যালেস্টাইন(ডিসিআইপি) ফিলিস্তিনি আমেরিকান বালক মুহাম্মাদ ইব্রাহীমের সাক্ষ্য হাতে পেয়েছে। ইব্রাহীম ইসরাইলের কারাগারে শিশুদের ওপর নির্যাতনের এক প্রতীকে পরিণত হয়েছে। সূত্র: আল-জাজিরা
ডিসিআইপি আইনজীবীকে দেয়া মুহাম্মাদ ইব্রাহীমের(১৬) সাক্ষাৎকারটি গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। সে গত ফেব্রæয়ারিতে গ্রেফতার হওয়ার পর থেকেই তার ওপর যেসব নির্যাতন চালানো হচ্ছে তার বিবরণ তুলে ধরে। এরমধ্যে রয়েছে, শোয়ার জন্য অতি পাতলা বিছানার মাদুর, মারাত্মক ঠাণ্ডা প্রকোষ্ঠ এবং অতি সামান্য পরিমান খাবার।
ইব্রাহীমের উদ্ধৃতি দিয়ে বলা হয়,‘ যে খাবার আমাদেরকে দেওয়া হয় তা খুবই সামান্য।’
‘সকালে নাস্তার সময় অতি পাতলা মাত্র তিন টুকরা পারুটি এবং এক চাচামচ দই। দুপুরের খাবার হল ছোটকাপের অর্ধেক পরিমান আধাসিদ্ধ ভাত, একটুকরা সস ও তিনটুকরা পাতলা রুটি। আর রাতের বেলায় কোন খাবার দেওয়া হয়। আমাদেরকে কোন ধরণের ফল খেতে দেওয়া হয় না।’
ডিসিআইপি জানায়, মুহাম্মাদ ইব্রাহীম আটমাস আগে যখন গ্রেফতার হয় তখন তার বয়স ছিল ১৫ বছর। আটকের পর থেকে তার ওজন অনেক হ্রাস পেয়েছে।
শিশুটির মুক্তির জন্য ইসরাইলের ওপর চাপ দিতে মুহাম্মাাদ ইব্রাহীমের পরিবার, মার্কিন আইনপ্রণেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন।
গত দুই বছরে যুক্তরাষ্ট্র সরকার ইসরাইলকে দুই হাজার একশ’ কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে।
ডিসিআইপির জবাবদিহিতা প্রগ্রামের ডাইরেক্টর আয়াদ আবু ইকতাইশ বলেছেন, ‘এমনকি আমেরিকান পাসপোর্টও ফিলিস্তিনি শিশুদেরকে সুরক্ষা দিতে পারছেনা।’
তিনি বলেন, ‘কংগ্রেসে তার পরিবারের আবেদন ও তদবির এবং মাকিন দূতাবাসের সংশ্লিষ্টতা সত্তে¡ও ইসরাইলের কারাগার থেকে মুক্তি পাচ্ছে না মুহাম্মাদ ইব্রাহীম। ইসরাইল হচ্ছে বিশে^র একমাত্র দেশ যেখানে সুপরিকল্পিতভাবে শিশুদেরকেও সামরিক আদালতে বিচার দণ্ডদান করা হয়।’
গত ফেব্রæয়ারি মাসে অধিকৃত পশ্চিম তীরের পারিবারিক বাসভবনে হামলা চালায় ইসরাইলি সেনারা। এসব শিশু ইব্রাহীমকে আটক করে তারা। গাড়ীতে নেওয়ার সময় সেনার রাইফেলের বাট দিয়ে তাকে মারধর করে।
এরপর তাকে ইসরাইলের কুখ্যাত ম্যাগিদ্দো জেলে নেওয়া হয়। সেখান থেকে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিরা এটিকে ‘কশাইখানা’ বলে অভিহিত করেছেন। পরে ইব্রাহীমকে ওফার নামক আরেকটি জেলে নিয়ে আটক করে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *