আন্তর্জাতিকসর্বশেষ

পূর্বচীন সাগরে অজ্ঞাতনামা ব্যালেস্টিকক্ষেপণাস্ত্র ছুড়েছে উ: কোরিয়া-সিউল

নিউজ ডেস্ক
এনভিবিডি২৪ডটকম
২২ অক্টোবর, ২০২৫

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া পূর্ব চীন সাগর অভিমুখে অন্তত একটি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বিশেষজ্ঞরা আগেই সতর্ক করে দিয়েছিলেন যে, উত্তর কোরিয়া অনুষ্ঠিতব্য এপেক শীর্ষ সম্মেলনের আগে বা চলার সময়ে উত্তর কোরিয়া উস্কানিমূলক ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।
কয়েক মাসের মধ্যে এটি হল উত্তর কোরিয়ার প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা।
আজ বুধবার ভোরে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। দক্ষিণ কোরিয়ায় এশিয়া-প্রশান্তমহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (এপেক) শীর্ষ সম্মেলন অনুষ্ঠানের আগে উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল। সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য নেতারা অংশ নিবেন।
দক্ষিণ কোরিয়ার গায়েংজু শহরে এপেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানায়, পূর্ব চীন বা জাপান সাগরে অন্তত একটি অজ্ঞাতনামা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *