জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি২৪ ডটকম
২১ অক্টোবর, ২০২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বলেছেন, জামায়াত ক্ষমতায় যেতেই পারবে না। আজ মঙ্গলবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।
এনসিপির আহŸায়ক নাহিদ ইসলামের পর এবার জামায়াতে ইসলামী নিয়ে এমন নেতিবাচক বক্তব্য দিলেন পাটওয়ারী।
এক দিন আগেই ঢাকায় সমাবেশে বক্তব্যে আগামী নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার আশা প্রকাশ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলনা রফিকুল ইসলাম খান। তিনি বলেন, দেশের চারটি সেরা বিশ^বিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির যেভাবে জয়ী হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জামায়াতের পক্ষে তেমনি ‘নীরব ভোটবিপ্লব’ হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, ‘জামায়াতের রাষ্ট্রক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না।’ কেন তা মনে করছেন, তার ব্যাখ্যায় তিনি লেখেন, দলটির রাজনৈতিক দর্শন ও অতীত আচরণ বাংলাদেশের স্বাধীনতা, মানচিত্র ও জাতীয় চেতনার পরিপন্থী। তারা যতবার ইতিহাসের মঞ্চে ফিরে আসতে চেয়েছে, ততবারই জনগণের অন্তর থেকে প্রতিধ্বনি উঠেছে। এই দেশকে আর ‘অন্ধকারে’ ফেরানো যাবে না।
পাটওয়ারীর এই বক্তব্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের এবং বর্তমান বিএনপির বয়ানের প্রতিধ্বনি শোনা গেল।
জুলাই অভ্যুত্থানে সামনের কাতারে থাকা তরুণদের দল এনসিপির সঙ্গে শুরুতে নানা প্রশ্নে জামায়াতের মিল থাকলেও জুলাই সনদে জামায়াতের স্বাক্ষর করা এবং এনসিপির স্বাক্ষর না করার পর দৃশ্যপট বদলে গেছে।
এনসিপির আহŸায়ক নাহিদ ইসলাম গত রোববার এক ফেসবুক পোস্টে পিআর পদ্ধতির দাবিতে জামায়াতের চলমান আন্দোলনকে ‘রাজনৈতিক প্রতারণা’ আখ্যায়িত করেন।

