জাতীয়সর্বশেষ

কার্গো সেকশনে অগ্নিকাÐের ঘটনায় জামায়াতেরআমির ডা. শফিকুর রহমানের উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৮ অক্টোবর, ২০২৫

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে ভয়াবহ অগ্নিকাÐ ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটার পর এ ঘটনা ঘটে। এতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অন্তত ১০ জন আহত হয়েছেন।
এদিকে, আগুনে বিলিয়ন ডলারের (১০ হাজার কোটি টাকা) বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএইএবি) সভাপতি কবির আহমেদ।
ভয়াবহ এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাÐের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হিসেবে এই বিমানবন্দর শুধু যাত্রী পরিবহনের কেন্দ্র নয়, বরং বাংলাদেশের ভাবমর্যাদার এক গুরুত্বপূর্ণ প্রতীক।
বিবৃতিতে তিনি বলেন, গত এক সপ্তাহে দেশের দুই স্থানে- রাজধানীর মিরপুরে এবং চট্টগ্রামের ইপিজেড এলাকায় ভয়াবহ অগ্নিকাÐের পর আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাÐের ঘটনা আকস্মিক দুর্ঘটনা নাকি নাশকতা, এ ব্যাপারে আমরা সকলে উদ্বিগ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *