জাতীয়সর্বশেষ

শাহজালালে কার্গো সেকশনে ভয়াবহ আগুন

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৮ অক্টোবর, ২০২৫

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আজ শনিবার বেলা সোয়া দুইটার দিকে ভয়াবহ আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ার কুÐলি আকাশে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে নৌ ও বিমানবাহিনী। এ ঘটনার পর বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ।
সন্ধ্যার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে বিমান বন্দর কর্তৃপক্ষ জানায়। রাত ৯টা থেকে বিমান উঠানামা শুরু করেছে।
কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে বিমানবন্দরে অগ্নিকাÐ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে উল্লেখ করা হয়েছে। আজ দুপুর ২টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাÐের সৃষ্টি হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের দ্রæত ও সমন্বিত পদক্ষেপে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় কোনো নিহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে নিশ্চিত করা যাচ্ছে যে আগুন সম্পূর্ণ নিভে গেছে। রাত ৯টা থেকে সব ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হবে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকান্ডের সময় ঘণ ধোঁয়া উঠছে-ছবি সংগৃহীত

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বিমানবন্দরের কার্যক্রম যেন ব্যাহত না হয়, সেজন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। কার্গো ভিলেজ এলাকায় আগুন লাগলেও যাত্রী টার্মিনালে তেমন প্রভাব পড়েনি। তবে যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে ফ্লাইট চলাচল রাতে স্বাভাবিক হয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *