আন্তর্জাতিকসর্বশেষ

ফিলিস্তিনি বন্দিদের মুক্তিতে পশ্চিম তীর, গাজায় উল্লাস

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫

যুক্তরাষ্ট্রের সমর্থিত জিম্মি-বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী ইসরাইলের কারাগারগুলো থেকে সব ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে।
ইসরাইল জানিয়েছে, এসব বন্দিদের মধ্যে ২৫০ জন হত্যা, আক্রমণসহ বিভিন্ন অপরাধে ইসরায়েলি আদালত কর্তৃক এক বা একাধিক যাবজ্জীবন কারাদÐে দÐিত ছিলেন, তাদের পাশাপাশি গত দুই বছর ধরে গাজায় যুদ্ধ চলাকালে আটক ১৭১৮ জন ফিলিস্তিনিকেও মুক্তি দেওয়া হয়েছে।
আল জাজিরা জানিয়েছে, ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের ওফার কারাগার থেকে বাসে করে ফিলিস্তিনি বন্দিদের রামাল্লা নিয়ে যাওয়া হয়। সেখানে তারা বাস থেকে নামতে শুরু করার সঙ্গে সঙ্গে সেখানে জড়ো হওয়া হাজার হাজার ফিলিস্তিনি আনন্দে ফেটে পড়ে।

মুক্ত এক ফিলিস্তিনি তরুণকে জড়িয়ে ধরে কাঁদছেন তারা মা। ছবি: রয়টার্স

কারামুক্তরা বাস থেকে নেমে আসার পর তাদের পরিবারের সদস্যরা ও বন্ধুরা তাদের জড়িয়ে ধরেন। বন্দিদের বাবা ও মায়েরা তাদের জড়িয়ে ধরে আনন্দে কেদে ফেলেন। সেখানে থাকা অন্যরা বন্দিদের কাঁধে নিয়ে উল্লাস করতে থাকেন।
মুক্তি পাওয়া বন্দিদের অনেককেই দুর্বল দেখাচ্ছিল আর তাদের কারও কারও শরীরে দৃশ্যমান জখমের চিহ্ন ছিল।
গণমাধ্যমে আসা ভিডিও ফুটেজে দেখা গেছে, রামাল্লায় আসার সময় বাসের ভেতরে থাকা ফিলিস্তিনি বন্দিরা দুই আঙ্গুল তুলে জয়ের ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন ও হাসছেন।
এসব বাসের চারপাশে প্রচুর মানুষ ছিল যারা তাদের ফোনে দৃশ্যগুলো ভিভিও করছিল। তাদের অনেকেই হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী রাস্তা থেকে লোকজনকে সরিয়ে দিচ্ছিল যেন বাসগুলো নিরাপদে গন্তব্যে যেতে পারে।
ইসরাইল প্রাথমিকভাবে জানিয়েছিল, তাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া পর্যন্তু তারা অপেক্ষা করবে। কিন্তু হামাস জীবিত ২০ বন্দির সবাইকে সোমবার সকালে মুক্তি দেওয়ার পর ইসরাইল ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

হামাসের সোমবারের মধ্যেই মৃত ২৮ জিম্মির লাশ হস্তান্তর করার কথা রয়েছে। এসব লাশ ফেরত দেওয়ার আগেই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়েছে ইসরাইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *