আন্তর্জাতিকসর্বশেষ

ইসরাইলি পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা দান, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১৩ অক্টোবর, ২০২৫

আজ সোমবার (১৩ অক্টোবর) ইসরাইলের সংসদ বা নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভাষণের সময় হট্টগোল করেছেন কয়েকজন সংসদ সদস্য। এ সময় তার ভাষণে বিঘœ সৃষ্টি হয় এবং তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। সূত্র: বিবিসি
এতে বলা হয়েছে, ইসরায়েলি পার্লামেন্টের বিরোধীদলীয় এক সদস্য ট্রাম্পের ভাষণ বাধা সৃষ্টির চেষ্টা করেন। ট্রাম্পের ভাষণের মাঝে তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে একটি কাগজ তুলে ধরেন। সেখানে লেখা ছিল, ‘‘ফিলিস্তিনকে স্বীকৃতি দিন।’’
পরে নেসেটের স্পিকার আমির ওহানা পার্লামেন্টে সৃষ্ট হট্টগোল থামানোর জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। এ সময় প্রতিবাদ জানানো সংসদ সদস্যকে দ্রæত হলরুম থেকে বের করে দেওয়া হয়।
ওহানাকে বামপন্থী রাজনীতিক ওফার কাসিফের নাম উচ্চারণ করতে শোনা গেলেও, ঠিক কাকে বের করে দেওয়া হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যম বলেছে, সম্ভবত দু’জন সংসদ সদস্যকে বাইরে নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *