আন্তর্জাতিকসর্বশেষ

সীমান্তে পাক-তালেবান বাহিনীর প্রচÐ গোলা বিনিময়

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১২ অক্টোবর, ২০২৫

কাবুলে বিমান হামলাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সীমান্তে এই সংঘর্ষের ঘটনা ঘটল। আফগানিস্তান ওই বিমান হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করেছে। সূত্র: আল-জাজিরা
পাকিস্তানকে দোষারোপ করেছে। আফগান সীমান্তের কাছে এই গোলাগুলির ঘটনায় উভয় দেশের প্রতি সংযম প্রদর্শনের আহŸান জানিয়েছে কয়েকটি দেশ। দেশগুলো হল, ইরান, কাতার ও সৌদি আরব।
চলতি সপ্তাহের প্রথম দিকে কাবুলে বিমান হামলা, তার আগে পাকিস্তানে সন্ত্রাসী পাকিস্তানি তালেবানের(টিটিপি) হামলায় পাকিস্তানের ১১ সেনা নিহত এবং তার জবাবে সীমান্ত এলাকায় সেনাদের পাল্টা অভিযানে ৩০ টিটিপি সন্ত্রাসী নিহত হয়। এ নিয়ে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে গতকাল রাতে সীমান্তে প্রচÐ গোলাগুলির ঘটনা ঘটে।
আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এনায়েতুল্লাহ খাওয়াজিমি শনিবার রাতে বলেন, প্রতিবেশি দেশের বার বার আফগান ভূখন্ডের সার্বভৌমত্ব লংঘন করে বার বার হামলা এবং বিমান হামলার জবাবে তালেবান বাহিনী ‘ সফল প্রতিশোধমূলক’ আক্রমন চালিয়েছে। কাবুলে বৃহস্পতিবার রাতে বিমান হামলার দায়িত্ব পাকিস্তান স্বীকার করেনি।
তিনি এক্সএ দেওয়া এক পোস্টে বলেন, মধ্য রাতে এই অভিযান শেষ হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, বিনা উস্কানিতে আফগান বাহিনী হামলা চালিয়েছে এবং পাকিস্তানের বাহিনী তার ‘সমূচিত’ জবাব দিচ্ছে।
এক্সএ দেওয়া এক পোস্টে বলেন, আন্তর্জাতিক আইন লংঘন করে আফগান বাহিনী অসামরিক জনগণের ওপর হামলা চালিয়েছে এবং পাকিস্তানের বীর সেনাবাহিনী তাৎক্ষণিক কার্যকর জবাব দিয়েছে এবং উস্কানিকে বরদাশত করা হবে না।
রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, সীমান্তের ছয়টি স্থানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবরে বলা হয়, পাকিস্তানের সেনাবাহিনী এসব হামলার কঠোর জবাব দিয়েছে। শেয়ার করা ভিডিওতে বন্দুক ও কামানের গোলা নিক্ষেপ এবং তাতে রাতের আকাশ আলোকিত হয়ে পড়ার ফুটেজ খবরে ব্যবহার করা হয়েছে।
তবে সংঘাত বন্ধ হয়েছে কি-না সে ব্যাপারে পাকিস্তান রেডিওর খবরে কিছু বলা হয়নি। পাকিস্তান অভিযোগ করছে যে, তার শত্রæ ভারতের মদতে পাকিস্তানের সন্ত্রাসী হামলাকারী টিটিপির সন্ত্রাসীদের আশ্রয় ও সহায়তা দিচ্ছে তালেবান সরকার।
ভারত টিটিপি সন্ত্রাসীদের মদদ দেওয়ার কথা অস্বীকার করছে এবং তালেবানও দাবি করছে যে, তারা টিটিপিকে তাদের ভূখÐ ব্যবহার করতে দিচ্ছে না।
পাক-আফগান সংঘাত আঞ্চলিক উদ্বেগের সৃষ্টি করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি তার এই দুই প্রতিবেশি দেশকে সংঘম প্রদর্শন করার আহŸান জানিয়েছেন।
কাতার এতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, সম্ভাব্য উত্তেজনা আঞ্চলিক নিরাপত্তা স্থিতিশীলতা বিঘিœত করতে পারে। সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে সংঘাত বন্ধ করে আলোচনার মাধ্যমে বিচক্ষণতার সঙ্গে সমস্যার সুরাহা করার আহŸান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *