জাতীয়সর্বশেষ

দেশে ফিরেছেন আলোকচিত্রী শহিদুল আলম

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
১১ অক্টোবর, ২০২৫

মানবাধিকারকর্মী ও আলোকচিত্রী শহিদুল আলম বলেছেন, যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আজ শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদেন তিনি একথা বলেন।
ইসরাইলের কারাগার থেকে মুক্ত হয়ে শহিদুল আলম টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে তিনি শুক্রবার বিকেলে তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।
শহিদুল আলম দৃকের ব্যবস্থাপনা পরিচালক। ফিলিস্তিনে ইসরাইলের নৃশংস গণহত্যা বন্ধ এবং গাজায় ইসরাইলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ‘সুমুদ ফ্রিডম ফ্লোটিলার বহর গাজা অভিমুখে যাত্রা শুরু করে। তাতে প্রায় ৫০০ মানবাধিকার কর্মী অংশ নেন।
সেই দলে ছিলেন আলোকচিত্রী শহিদুল আলম। গত বুধবার ওই নৌবহরে আক্রমণ করে সব কর্মী ও নাবিককে ধরে নিয়ে যায় ইসরাইলি সেনারা। গতকাল তিনি মুক্তি পান ইসরাইলি কারাগার থেকে মুক্ত হন।
শহিদুল আলম বলেন, এখনও গাজা মুক্ত হয়নি। সেখানে এখনও হামলা চলছে। আমাদের কাজ শেষ হয়নি। গাজাবাসীদের ওপর যে নির্যাতন হয় তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে, তা কিছুই না।
তিনি আরও বলেন, আমি অনেক মানুষকে ধন্যবাদ জানাবো। বাংলাদেশি যারা সারা পৃথিবী থেকে সাড়া দিয়েছেন, দোয়া করেছেন, ভালোবাসা পাঠিয়েছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক শহিদুল আলমকে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করার এবং তার মুক্তি নিশ্চিত করার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছিল প্রধান উপদেষ্টার দফতর থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *