জাতীয়সর্বশেষ

দল হিসেবে আ.লীগের বিচারেরআনুষ্ঠানিক তদন্তু শুরু

নিজস্ব প্রতিবেদক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৭ অক্টোবর ২০২৫

দল হিসেবে আওয়ামী লীগের বিচারকাজের আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এর আগে মঙ্গলবার সকালে তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
এর আগে, এনডিএম-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ গত বছরের (২ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, আওয়ামী লীগসহ ১৪টি রাজনৈতিক দল গণহত্যার সরাসরি হুকুমদাতা হিসেবে দায়ী।
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, আমরা অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শুরু করছি। এটি পুরোদমে শুরু হলে বিষয়টি কতদূর পর্যন্তু যেতে পারে, তা আমরা তখন জানাতে পারব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *