আন্তর্জাতিকসর্বশেষ

সিরিয়ান সেনাবাহিনী- এসডিএফের মধ্যেনতুন যুদ্ধদবিরতি চুক্তি

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৭ অক্টোবর ২০২৫

কয়েক দিন ধরে সংঘাত ও উত্তেজনার পর সিরিয়ার আলেপ্পো নগরীর দুটি এলাকায় সিরীয় সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিদ্রোহী কুর্দি সশস্ত্র গ্রæপ সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) মধ্যে নতুন করে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংসংস্থা সানা আজ মঙ্গলবার এ খবর দিয়েছে।
আগের দিন সোমবার সিরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল, দেশটির উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি এলাকায় এসডিএফের অবস্থানের বিপরিতে আবার সেনা মোতায়েন করা হয়েছে।
তবে এই পদক্ষেপ কোনো সামরিক অভিযানের পূর্বাভাস নয় বলে সেদিনই মন্ত্রণালয় থেকে স্পষ্ট করা হয়েছিল। তারা বলেছিল, বরং এসডিএফের বারবার হামলা ও ভূমি দখলের চেষ্টা ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সিরিয়ার বর্তমান সরকার ও এসডিএফের মধ্যে এ বছরের মার্চে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু সম্প্রতি দুই পক্ষের মধ্যে সংঘর্ষ গুরুত্বপূর্ণ ওই চুক্তির কার্যকারিতা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।
মার্চের ওই চুক্তি অনুযায়ী, এসডিএফকে সিরিয়ার রাষ্ট্রীয় অবকাঠামোয় অন্তর্ভুক্ত করার কথা ছিল।
ওই চুক্তির লক্ষ্য ছিল ১৪ বছরের গৃহযুদ্ধে বিভক্ত হয়ে পড়া দেশকে দেশটির বর্তমান কেন্দ্রীয় সরকারের অধীনে একত্র করা। সিরিয়ার এক-চতুর্থাংশ অঞ্চল এসডিএফের নিয়ন্ত্রণে। মার্চের চুক্তির লক্ষ্য ছিল, কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ ও তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোতে যেসব কুর্দি প্রশাসনিক সংস্থা রয়েছে, সেগুলোকে দামেস্কের সঙ্গে একীভূত করার পথ তৈরি করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *