সিরিয়ায় নতুন পার্লামেন্ট নির্বাচনের ফল ঘোষণা
নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৭ অক্টোবর, ২০২৫
সিরিয়ার গণপরিষদ নির্বাচন সংক্রান্ত উচ্চতর কমিটির মুখপাত্র নাওয়ার নামমেহ সোমবার রাতে দামেস্কে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। গত বছর প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটি দেশটির অন্তবর্তীকালীন সরকার আয়োজিত প্রথম কোন নির্বাচন।
সিরিয়ার গণপরিষদ নির্বাচন সংক্রান্ত উচ্চতর কমিটির মুখপাত্র নাওয়ার নাযমেহ সোমবার রাতে দামেস্কে এই নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। গত বছর ডিসেম্বর মাসে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এটি ছিল দেশটির অন্তবর্তীকালীন সরকার আয়োজিত প্রথম কোন নির্বাচন। উচ্চতর কমিটির চেয়ারম্যান মুহাম্মাদ তাহা আল আহমদ বলেন, নানা চ্যালেঞ্জ সত্তে¡ও এই নির্বাচন ছিল স্বচ্ছ ও ব্যাপক ভিত্তিক অংশগ্রহনমূলক। প্রার্থীদের কে কত ভোট পেয়েছেন তা তিনি উল্লেখ করেননি।
নতুন অস্থায়ী ব্যবস্থার আওতায় ২১০ আসনের পার্লামেন্টের এক তৃতীয়াংশ আসনে নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমদ আলশারা জুলানি। পার্লামেন্টে সকল অঞ্চল ও সকল সম্প্রদায়ের উপস্থিতি নিশ্চিত করতে তিনি এই নিয়োগ দেবেন।
নওয়ার নাযমেহ বলেন, ৪৯টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যে ফল ঘোষণা করা হয়েছে এটিই চুড়ান্ত। এর বিরুদ্ধে কোন আপীল করা যাবে না।
তিনি বলেন,লোকজনের বাস্তুচ্যতি এবং প্রয়োজনীয় নথিপত্র হারিয়ে যাওয়া এবং আনুসঙ্গিক বিভিন্ন সমস্যার কারণে সরাসরি ভোট গ্রহণ করা সম্ভব হয়নি। এর পরিবর্তে সমাজভিত্তিক নির্বাচন সংস্থার মাধ্যমে সোমবারের ভোটগ্রহণ করা হয়েছে। প্রেসিডেন্ট শারা যেসব সংসদ সদস্যকে নিয়োগ দেবেন তা হবে এই আসনগুলোর বাইরের।
নির্বাচনের ফল ঘোষণা করছেন একজন কর্মকর্তা
নাযমেহ বলেন, নিরাপত্তা পরিস্থিতি অনুকুল না থাকায় রাক্কা, হাসাকা ও সুয়েইদা প্রদেশে নির্বাচন করা সম্ভব হয়নি। তিনি বলেন, জাতীয় সংলাপের নতুন ভূমিকা পালন করবে এই নতুন পার্লামেন্ট। সেই সঙ্গে সরকারের প্রতি সমর্থন দান এবং অন্তবর্তী সময়ে সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করবে।
তবে এই নির্বাচনে উল্øেখ্য দিক ছিল নারী ভোটারের কম উপস্থিতি।

