আন্তর্জাতিকসর্বশেষ

বাহরাইনে হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যেতে বাসিন্দাদের প্রতি আহ্বান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০6 জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। শনিবার ভোরে বাহরাইনে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হামলা থেকে বাঁচতে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন কর্তৃপক্ষ। সূত্র: আলজাজিরা

স্থানীয় সময় শনিবার ভোর ৪টা ১৫ মিনিটে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জানিয়েছে, ‘সাইরেন বাজানো হয়েছে… নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকতে এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যেতে আহ্বান জানানো হচ্ছে।’

এর আগে বুধবার বাহরাইন জানিয়েছিল যে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা তিনটি ক্ষেপণাস্ত্র এবং বেশ কয়েকটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *