খেলাসর্বশেষ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ, সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

এনভিবিডি24ডটকম

২০ মে, ২০২৬

আরেকটি টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ। চতুর্থ ইনিংসে ৪৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান অলআউট হয়েছে ৩৫৯ রানে। ফলে ৭৮ রানের দারুণ জয়ে দুই ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে টাইগাররা।

ম্যাচের শেষ মুহূর্তে নাটকীয়তা খুব বেশি হয়নি। ৯৮তম ওভারে তাইজুল ইসলামের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে ওয়াইড লং অনে তানজিদ হাসানের হাতে ক্যাচ দেন খুররম শাহজাদ। তার আউটের মধ্য দিয়েই শেষ হয় পাকিস্তানের ইনিংস।

এই জয়ে নতুন ইতিহাসও গড়েছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টানা চার টেস্ট জয়ের কীর্তি গড়েছে তারা, যা বাংলাদেশের টেস্ট ইতিহাসে কোনো দলের বিপক্ষে সর্বোচ্চ ধারাবাহিক জয়। এর আগে আর কোনো প্রতিপক্ষের বিপক্ষে এত টানা টেস্ট জিততে পারেনি বাংলাদেশ।

পুরো সিরিজেই ব্যাট-বল দুই বিভাগে দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। স্পিনে তাইজুল ইসলাম ও গতিতে নাহিদ রানাদের ধারাবাহিক পারফরম্যান্সের সঙ্গে ব্যাট হাতে লিটন দাস, মুশফিকুর রহিমদের দায়িত্বশীল ইনিংসই গড়ে দিয়েছে সিরিজ জয়ের ভিত।

পাকিস্তানের বিপক্ষে এই দাপুটে জয় বাংলাদেশের টেস্ট ক্রিকেটে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকল।

বিজ্ঞাপন

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২৭৮ ও ৩৯০।
পাকিস্তান: ২৩২ ও ৯৭.২ ওভারে ৩৫৮ (রিজওয়ান ৯৪, মাসুদ ৭১, বাবর ৪৭; তাইজুল ৬/১২০, নাহিদ ২/৭১, মিরাজ ১/৬২)।
ফল: বাংলাদেশ ৭৮ রানে জয়ী।
সিরিজ: দুই ম্যাচের সিরিজ ২–০ ব্যবধানে জিতল বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *