ভিয়েতনাম যুদ্ধের ফাঁদে পড়তে যাচ্ছেন ট্রাম্প:সাবেক মার্কিন দূত
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ মে, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভিয়েতনাম যুদ্ধের ফাঁদেই পড়ছেন বলে জানিয়েছে ইরানবিষয়ক যুক্তরাষ্ট্রের সাবেক বিশেষ দূত রব ম্যালিও। সূত্র: আলজাজিরা
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল মিলে কতজন ইরানি নেতাকে হত্যা করেছে কিংবা ইরানের কতটি যুদ্ধজাহাজ ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ধ্বংস করা হয়েছে-সেসব গণনা করে প্রেসিডেন্ট ট্রাম্প যখন নিজের সাফল্য পরিমাপ করেন, তখন তিনি আসলে একটি ‘ভুল পরিমাপক’ ব্যবহার করছেন। তার মতে, ট্রাম্প মূলত ভিয়েতনাম যুদ্ধের ফাঁদেই আটকা পড়ছেন।
আল জাজিরার উপস্থাপক স্টিভ ক্লেমনসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সাবেক এই মার্কিন বিশেষ দূত বলেন, এই যুদ্ধ থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় হলো ‘এমন একটি সমঝোতা বা চুক্তি, যা আমাদের মূল স্বার্থের পাশাপাশি তাদের (ইরান) মূল স্বার্থকেও সম্মান জানাবে।’
এই ধরনের কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা কতটা -তা হিসাব করার ক্ষেত্রে বিশেষজ্ঞদের চেয়ে মনস্তাত্ত্বিকরা বেশি কার্যকর হতে পারেন বলে মন্তব্য করেন ম্যালিও।
তিনি বলেন, ‘এটি আসলে সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রেসিডেন্ট ট্রাম্পের মানসিকতার ওপর।’

