যুক্তরাষ্ট্রে মসজিদে সন্ত্রাসী হামলা, তিন মুসল্লিকে হত্যা
নিউজ ডেস্ক
এনভিবিডি24ডটকম
১৯ মে, ২০২৬
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগোর ইসলামিক সেন্টারের (মসজিদ) মতো শান্তিপূর্ণ পবিত্র ধর্মীয় দুই কিশোর সন্ত্র্রাসীর বর্বর হামলায় তিন জন মুসল্লি নিহত হয়েছেন। পরে একটি বাসভবনে গাড়ির ভেতরে হামলাকারী দুই সন্দেহভাজন সন্ত্রাসীর লাশ পাওয়া যায়। তারা আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের একজনের বয়স ১৭ বছর, অন্যজনের ১৯। সূত্র: সিএনএন
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলের পাশে একটি গাড়ি থেকে সন্দেহভাজন দুই হামলাকারীর লাশ পাওয়া গেছে। দুজনই গুলি চালিয়ে আত্মহত্যা করেছে। এই বর্বর সন্ত্রাসী হামলাকে কর্তৃপক্ষ ‘হেটক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ’ বিবেচনায় নিয়ে মসজিদে গুলির ঘটনার তদন্ত করা হচ্ছে।
স্থানীয় সময় গতকাল সোমবার জোহরের নামাজের আগে গুলির এ ঘটনা ঘটে। সান ডিয়েগোর ক্লেইরমন্ট এলাকায় ওই মসজিদটি অবস্থিত। এটি সান ডিয়েগো কাউন্টির সবচেয়ে বড় মসজিদ। ইসলামিক সেন্টারটিতে মসজিদ ছাড়াও রয়েছে শিশুদের ইসলামি বিদ্যালয় বা মাদ্রাসা।
https://c91546fa85060f2666fb303f80e829c5.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html https://c91546fa85060f2666fb303f80e829c5.safeframe.googlesyndication.com/safeframe/1-0-45/html/container.html গুলির ঘটনার অন্তত ঘণ্টা দুই আগে সন্দেহভাজন একজন বন্দুকধারীর ‘নিখোঁজ’ হওয়ার খবর পায় পুলিশ। জানা যায়, বাড়ি থেকে অন্তত তিনটি অস্ত্র নিয়ে নিখোঁজ হয়ে গেছে ১৭ বছর বয়সের ওই সন্দেহভাজন। কিশোরের মা নিজেই পুলিশকে এ খবর জানান।

