আন্তর্জাতিকসর্বশেষ

ভারত নতুন সেনাপ্রধান নিয়োগ পেলেন লে: জে: রাজা সুব্রামানি

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০9 মে, ২০২৬

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। সূত্র: এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের বর্তমান সেনাপ্রধান জেনালের অনিল চৌহানের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ মে। তার বিদায়ের পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে বল। বর্তমানে লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টার পদে আছেন। ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে এ পদে আছেন তিনি।

এর আগে ২০২৪ সালের এক জুলাই থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত ভারতের উপ-সেনাপ্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানি। তার আগে ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং-ইন চিফ (জিওসি-ইন-সি) ছিলেন।

পেশাগত জীবনে ৪টি পদক পেয়েছেন এন এস রাজা সুব্রামানি।  এগুলো হলো—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *