আন্তর্জাতিকসর্বশেষ

সুদানের রাজধানীতে প্যারামিলিটারি বাহিনীর ড্রোন হামলায় নিহত ১০

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

০৩ মে, ২০২৬

সুদানের রাজধানী খার্তুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ)-এর চালানো ড্রোন হামলায় দশ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ইমারজেন্সি লয়ার্স এ তথ্য জানায়। সূত্র: আল জাজিরা 

সংগঠনটি বলছে, এক সপ্তাহের মধ্যে রাজধানীতে এটি দ্বিতীয় হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করার পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

তারা জানায়, এই হামলার জন্য তারা সম্পূর্ণভাবে আরএসএফকে দায়ী করছে এবং অভিযোগ করেছে যে দলটি আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে।

ইমারজেন্সি লয়ার্স আরও বলছে, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলার একটি অংশ। 

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানে চলতি বছরের প্রথম তিন মাসে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক মানুষ নিহত হয়েছে। গত বছর আরএসএফ খার্তুমে একাধিক ড্রোন হামলা চালায়, যেগুলোর বেশিরভাগই সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র ও পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে করা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *