Uncategorizedআন্তর্জাতিকসর্বশেষ

লেবাননে কোনো যুদ্ধবিরতি নেই: ইসরাইলি সেনাপ্রধান

নিউজ ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩০ এপ্রিল, ২০২৬

দক্ষিণ লেবাননে মোতায়েন দখলদার ইসরাইলি সেনাদল পরিদর্শনে গিয়ে ইয়াল জামির বলেন, ‘রাজনৈতিক নেতৃত্ব আমাদের যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছে তা হলো, এমন একটি অবস্থানে থাকা যেন (ইসরাইলি) জনপদগুলোতে সরাসরি কোনো হামলা না হয়। আমরা সেই লক্ষ্যে পৌঁছেছি এবং বর্তমানে এ অবস্থানেই আছি। আমাদের হয়তো সেখানেই অবস্থান করতে হবে।’সেনাদের উদ্দেশে ইয়াল জামির আরও বলেন, ‘যুদ্ধক্ষেত্রে কোনো যুদ্ধবিরতি নেই। আপনাদের লড়াইচালিয়ে যেতে হবে। উত্তর ইসরাইলের জনপদগুলো থেকে সরাসরি ও পরোক্ষ হুমকি দূর করতে হবে।ইসরাইলি দখলদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের ‘‘সন্ত্রাসী’‘  বলে উল্লেথইয়াল জামির বলেন, তাদের সব অবকাঠামো ধ্বংস ও তাদেরকে খুঁজে বের করে নির্মূল করতে হবে।’

লেবাননের সঙ্গে কোনো যুদ্ধবিরতি চলছে না বলে জানিয়েছেন ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ ইয়াল জামির। দেশটিতে ইসরাইলের  হামলা ও ধ্বংসযজ্ঞ অব্যাহত থাকার মধ্যেই তিনি এ কথা বললেন।  সূত্র:মিডল ইস্ট আই

গত ২ মার্চ থেকে লেবাননে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২ হাজার ২৯০ জন নিহত হয়েছেন। এছাড়া দেশজুড়ে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *