সর্বশেষসারাদেশ

রাজশাহীতে মদখেয়ে অনার্স শিক্ষার্থীর মৃত্যু

মফস্বল ডেস্ক

এনভিবিডি24ডটকম

৩০ এপ্রিল, ২০২৬

রাজশাহীতে মদখেয়ে জাহিদ হাসান অলি (২০) নামে এক কলেজ ছাত্র অসুস্থ হয়ে মারা গেছেন। 

আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

অলি রাজশাহী নিউ সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগে অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি কয়েকজনের সঙ্গে মহানগরীর বোয়ালিয়া থানার বেতপট্টি এলাকার একটি বাসায় থাকতেন। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার বাতাসপুর গ্রামে। 

বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম জানান, অলি নিয়মিত মদ খেতেন না। শখের বসে দুইদিন আগে বন্ধুদের সঙ্গে মদ খান তারপর থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু হাসপাতালে ভর্তি হননি এই ভয়ে যে মদ খাওয়ার বিষয়টি বাবা-মা জেনে যাবেন।

বুধবার ভোরে শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে তাকে হাসপাতালে ভর্তি করেন বন্ধুরা। এরপরই তার মৃত্যু হয়। অলিকে হাসপাতালে ভর্তির সময় চিকিৎসককে মদ খাওয়ার বিষয়টি জানানো হয়েছে। তার মৃত্যুসনদে অ্যালকোহলের বিষক্রিয়া লেখা আছে।

ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তারা মামলা করতে চায়নি। লাশের ময়নাতদন্ত করাতেও চাননি। ময়নাতদন্ত ছাড়াই তারা লাশ নিয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *