আন্তর্জাতিকসর্বশেষ

যুদ্ধবিরতি পরিকল্পনায় হামাসের জবাবের পর গাজায় বোমা হামলা বন্ধ করতে ইসরাইলকে বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
এনভি টোয়েন্টিফোর ডটকম
৪ অক্টোবর ২০২৫

গাজায় ফিলিস্তিনিদের গভীর বেদনা ও হতাশার চিত্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার জবাব দিয়েছে ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস বলেছে, তারা ফিলিস্তিনি টেকনোক্রেটদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে এবং সব ইসরাইলি জিম্মিকে ছেড়ে দিতে রাজী আছে। সূত্র: আল-জাজিরা।
হামাসের জবাবে তাদের অস্ত্র সমর্পনের গুরুত্বপূর্ণ শর্তের বিষয়টি মেনে নেয়ার কোন কথা বলা হয়নি। তবে তারা বলেছে, তারা মধ্যস্থতাকারীদের মাধ্যমে ‘অবিলম্বে আলোচনা করতে আগ্রহী।
হামাসের বিবৃতির পর এক ভিডিও ভাষণে বলেন, ‘নজীরবিহীন’ ঘটনা ঘটেছে। তবে তিনি সতর্ক করে দিয়ে বলেন, তাদের ‘সুস্পষ্ট চূড়ান্ত বক্তব্য জানা গুরুত্বপূর্ণ’।
ট্রুথ সোশ্যাল প্লাটফর্মে দেওয়া এক পোস্টে ইসরাইলের প্রতি বোমাবর্ষণ বন্ধ করার আহ্বান জানানোর সময় ট্রাম্প বলেন, তার বিশ্বাস হামাস ‘স্থায়ী শান্তি’ চায়।
ইসরাইল গাজায় তার গণহত্যা ও হামলা অব্যাহত রেখেছে। শুক্রবার দখলদার দেশটি গাজায় অন্তত ৭২ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। গাজার মেডিকেল সূত্র একথা জানায়।
প্রায় দুই বছর ধরে ইসরাইল গাজা উপত্যাকায় গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। অবরুদ্ধ উপত্যাকাটিতে এপর্যন্ত অন্তত ৬৬ হাজার এবং ২৮৮ জন নিহত হয়েছেন। এসব শহীদের অধিকাংশই নারী ও শিশু।
২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধারা ইসরাইলের ভেতরে ঢুকে হামলা চালায়। তাদের সেই অপারেশন জেরুসালেম ফ্লাডএ প্রায় ১২শ’ ইসরাইলি নিহত ও ২৫০ জন জিম্মি হিসেবে আটক হয়। সেই দিন থেকে ইসরাইল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *