হাসিনার ছেলেমেয়ে জয়-পুতুলের ৫ বছর করে কারাদণ্ড

শেখ হাসিনার সঙ্গে তার ছেলে জয় ও মেয়ে পুতুল। ছবি সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
এনভিবিডি24ডটকম
২৭ নভেম্বর, ২০২৫
ক্ষমতার অপব্যবহার করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পৃথক তিন মামলায় ২১ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।এ মামলায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদসহ পুতুলকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালত এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৩ নভেম্বর এসব মামলায় রায় ঘোষণার জন্য ২৭ নভেম্বর দিন ধার্য করে আদালত। তবে শেখ হাসিনাসহ ২২ আসামি পলাতক থাকায় তাদের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন হয়নি। একইসঙ্গে আত্মপক্ষ শুনানিতে নিজেদের নির্দোষও দাবি করতে পারেননি তারা।
