রাজনীতিসর্বশেষ

হাসনাতের ওপর হামলায় জাতীয় যুবশক্তির তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

১৫ এপ্রিল, ২০২৬

জাতীয় যুবশক্তি বলেছে, আমরা গভীর উদ্বেগ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে, কুমিল্লা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা হাসনাত আব্দুল্লাহর ওপর চট্টগ্রামে সংগঠিত মব সন্ত্রাস ও হেনস্তার ঘটনা সম্পূর্ণরূপে ন্যক্কারজনক এবং গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি।

উল্লেখ্য, তিনি চট্টগ্রামের সাবেক মেয়র ও বিএনপির সাবেক নেতা মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলেন, যিনি অতীতে ২০১০ ও ২০১৫ সালে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী ছিলেন এবং খালেদা জিয়ার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করেছেন। তখন কোনো ধরনের প্রতিবাদ দেখা না গেলেও, আজ তাকে ‘দোসর’ আখ্যা দিয়ে একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর মব সন্ত্রাস চালানো স্পষ্ট দ্বিচারিতা ও রাজনৈতিক অসহিষ্ণুতার বহিঃপ্রকাশ।

জাতীয় যুবশক্তি মনে করে, রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু তা কখনোই সহিংসতা, হুমকি বা মব সৃষ্টির মাধ্যমে প্রকাশ করা গ্রহণযোগ্য নয়। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি, সকল রাজনৈতিক শক্তির প্রতি সহনশীলতা ও গণতান্ত্রিক আচরণ বজায় রাখার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *