রাজনীতিসর্বশেষ

হল না আসন সমঝোতা, বিএনপির সাথে যাচ্ছে না গণঅধিকার পরিষদ

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

২৩ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। দলটি জানিয়েছে, এককভাবে দলীয় প্রতীকে ৩০০ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল সোমবার (২২ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দলটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।

তিনি জানান, আজকে মিটিং-এ দলের নির্বাহী কমিটির সদস্য, আগ্রহী মনোনয়ন প্রত্যাশী ও অঙ্গসংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা এবিষয়ে আলোচনা করেছেন। উপস্থিত নেতারা তাদের বক্তব্যে জানান, গণঅধিকার পরিষদ একটি বিকল্প রাজনৈতিক শক্তি হতে চায়। সেজন্য তারা আওয়ামী ফ্যাসিবাদের সাথেও কোন আপোষ করেনি।

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করবে দলটি। ২৮ ও ২৯ ডিসেম্বর দলীয় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *