রাজনীতিসর্বশেষ

স্বাধীনতাবিরোধীদের ছাড় দেব না: ইশরাক

নিজস্ব প্রতিবেদক

এনভিবিডি24ডটকম

2৬ জানুয়ারি, ২০২৬

ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, `স্বাধীনতাবিরোধী’দের ছাড় দেব না। তাদের ছাড় দিয়েই তো জিয়াউর রহমান রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। ঢাকা-১৭ আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী বলেছেন, তারা নাকি সবাইকে সাইজ করে দেবে। তারা যদি খেলা শুরু করতে চায়। আমরাও ছাড় দেব না।

রোববার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াকে উদ্দেশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, তারেক রহমানকে টার্গেট করে তারা প্রচারণা চালিয়ে গেছে। মিটফোর্ডের যুবদল নেতার হত্যাকে কেন্দ্র করে আমাকে ও তারেক রহমানকে জড়িয়ে তারা তাদের সেল থেকে গুজব ছড়িয়েছে।

গণ-অভ্যুত্থানের পর এটা আমরা আশা করিনি। সহাবস্থান আশা করছিলাম। তারা যেহেতু আমাদের সম্মানহানি করেছে। এ জন্য আমরাও তাদের একাত্তরের যে ভূমিকা সেটা বলতে বাধ্য হয়েছি।

তিনি আরো বলেন, তারা (জামায়াত) কিন্তু ফজরের পর ব্যানার ধরে একটা মিছিল করে ঘরে চলে যেত।২০১৮ পর থেকে নিয়মিত রাজনীতিতে ছিলাম। তাদের তেমন কোথাও কোনো সরব ভূমিকা দেখতে পায়নি। ভারতপন্থি যে আওয়ামী লীগ ছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সব সময় লড়াই চালিয়ে গেছি।

আইনজীবী সমিতির সভাপতি খোরশেদ মিয়া আলম বলেন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করছে জামায়াতে ইসলামী।

তারা বেঈমানি করেছে বলেই বড় একটি ইসলামী দল তাদের জোট থেকে বের হয়ে গেছে। তারা মদিনা সনদ অনুযায়ী চলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *